হবে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, দ্বাদশ উত্তীর্ণরা পাবেন আবেদনের সুযোগ, নিয়োগ করবে SSC

Published : Feb 10, 2026, 09:41 AM IST
job vacancy

সংক্ষিপ্ত

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (HSSC) প্রায় ১৯৫২টি স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চমাধ্যমিক পাশ এবং সিইটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের তরফে। নিয়োগ হবে স্টেনোগ্রাফার পদে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল HSSC Stenographer Recruitment 2026। প্রায় ২ হাজার স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে। শুরুতেই মিলবে মোটা বেতন। বিস্তারিত জেনে নিন।

শূন্যপদ

এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। সেখাই নিয়োগ হবে স্টেনোগ্রাফার পদে। শূন্যপদ মোট ১৯৫২টি। এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। 

শিক্ষাগত যোগ্যতা

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, স্টেনোগ্রাফার পদে আবেদন করতে প্রার্থীদের সিইটি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।

বয়সের সীমা

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্য আছে বিশেষ ছাড়।

বেতন কাঠামো

স্টেনোগ্রাফার পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে মিলবে অন্যান্য ভাতা। হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। 

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের সিআইটি স্কোরের ওপর ভিত্তি করে প্রথমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা ও মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে। দেরি না করে আবেদন করুন। 

আবেদন পদ্ধতি

প্রথমে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রার করুন। নিজের ব্য়ক্তিগত তথ্য দিন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। আবেদন শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি থেকে। আবেদন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

এই ৪টি চাকরি আপনার থেকে কোনও দিন কেড়ে নিতে পারবে না AI! রয়েছে বিশেষ কারণ
Defence Ministry Recruitment: ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে নিয়োগ! দশম শ্রেণী পাস প্রার্থীরাও করতে পারেন আবেদন