Job Alerts 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থার কলকাতার অফিসে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

Published : Jul 18, 2026, 09:10 AM IST
Govt Job 3

সংক্ষিপ্ত

Job Alerts 2026: সরকারি  চাকরি প্রার্থীদের জন্য কাজের ভীষণ ভালো সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে একাধিক গুরুত্বপূর্ণ পদে আধিকারিক নিয়োগ। কোন কোন পদে চলছে এই নিয়োগ প্রক্রিয়া? এবং কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job Alerts 2026: বার বার হন্যে হয়ে খুঁজেও মন মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। চাকরি মিলবে এবার চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেডে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার দফতর কলকাতাতেই মিলবে চাকরির সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পদে ন্যাশনাল ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড সংস্থাটি। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। মোট তিন বছরের চুক্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:-

জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- আধিকারিক পোস্টে। এই জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয় কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি। এবং প্রার্থীদের অবশ্যই ক্লাউড সিকিউরিটি, এথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনালস, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস অডিটর বিষয়ে স্বীকৃত সংস্থা থেকে কাজের অনুমোদন থাকা প্রয়োজন। এছাড়াও নেটওয়ার্ক ও সাইবার সুরক্ষা সম্পর্কে অন্তত ১৫ বছরের জ্ঞান-অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বেতন কত হবে?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বেতন হবে বছরে ৩৫ লক্ষ টাকা। এছাড়াও আবেদন জানাতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে প্রকাশিত ঠিকানায় ডাকযোগে অথবা ই-মেলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুলাই। এবং বিশদ তথ্যের জন্য সংস্থার মূল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, প্রশাসনিক বিভাগে কাজের জন্য রয়েছে ভালো সুযোগ। পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন প্রশাসনিক পদে একগুচ্ছ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট সেল। এই সেলের তরফে এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হবে- জেলার কমিউনিটি অডিট পদে। এই পদে আবেদনের জন্য মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৬৩টি। নিযুক্তরা আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কাজ করবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী আদ্রহী প্রার্থীরা অবশ্যই মহিলা হতে হবে। এবং বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Government Job News: পশ্চিম বর্ধমান জেলায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ, শূন্যপদ ৬৭১৫টি, কীভাবে করবেন আবেদন?