
Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য কাজের সুবর্ণ সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজে কর্মী নিয়োগ চলছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়।
জানা গিয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ মিলবে- প্রাণিবিদ্যা বিভাগে। এই বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের অর্থ সহায়তায় চালিত প্রকল্পে কাজ হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
সংশ্লিষ্ট পোস্টে গবেষণার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগনব
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে হবে।
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের জন্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এই https://www.bhu.ac.in) ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখতে পাবেন। তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন করতে হবে। ১২ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার কাজের সুযোগ মিলবে কলকাতায়। আরজি কর মেডিক্যাল কলেজে হবে কর্মী নিয়োগ। এবার নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার আরজি কর মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক সিনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে। দেখে নিন কারা করতে পারবেন আবেদন। জেনে নিন বিস্তারিত।
আরজি কর মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করতে হলে থাকতে হবে ডক্টর অফ মেডিসিন অথবা মাস্টার অফ সার্জারি ডিগ্রি। প্রার্থীর বয়স হতে হবে ৪৫-র মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে মিলবে বিস্তারিত।
এবার ওয়াক ইন ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। ৫ জুন বেলা ১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। বিস্তারিত তথ্য জানতে পারবেন রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। অনলাইনে জানতে পারবেন বিস্তারিত। সবার আগে https://www.wbhealth.gov.in -এ যান।
সেখান থেকে মিলবে সমস্ত তথ্য। তাই দেরি না করে আবেদন করে ফেলুন। অ্যানাস্থেশিয়োলজি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, অপথ্যালমোলজি এবং জেনারেল সার্জারি বিভাগে কাজ করার সুযোগ মিলবে। প্রার্থীর বয়স হতে হবে ৪৫-র মধ্যে। বাকি তথ্য জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে মিলবে বিস্তারিত। ডক্টর অফ মেডিসিন অথবা মাস্টার অফ সার্জারি ডিগ্রি থাকলে আর এই কাজে আবেদন করতে চাইলে আজই করুন আবেদন। মিলবে কাজে সুযোগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।