Job News: কেন্দ্র অধীনস্থ DRDO-তে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন জানাতে পারবেন?

Published : Oct 09, 2026, 09:40 AM IST
Bank job

সংক্ষিপ্ত

Job News: পুজোর মুখে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে। কারা আবেদন জানাতে পারবেন? আবেদন জানানোর শেষ তারিখ কবে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য পুজোর আগে রয়েছে সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কর্মী নিয়োগ চলছে। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিশদ তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ইন্টার্ন নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ই/বিটেক এবং এমএসসি-র যোগ্য পড়ুয়ারা এই অর্থপ্রাপ্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

মোট আসন সংখ্যা কত?

সংশ্লিষ্ট পোস্টে ইন্টার্ন করার জন্য মোট ৩০টি আসন রয়েছে। এর মধ্যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ১২টি, কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে ১৩টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি আসন রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১১ অক্টোবর। আগ্রহী প্রার্থীদের ডিআরডিও-র নিজস্ব ওয়েবসাইট drdo.gov.in-এ দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কতদিনের জন্য ইন্টার্ন নেওয়া হবে?

এই সংস্থায় ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস। ছ-মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পরেই পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত ইন্টার্নরা মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। তবে প্রতি মাসে অন্তত ১৫টি কর্মদিবস ল্যাবে উপস্থিত থাকলে তবেই স্টাইপেন্ড মিলবে। ছ-মাসের জন্য স্টাইপেন্ড দুটি কিস্তিতে দেওয়া হবে— প্রথম তিন মাস শেষে প্রথম কিস্তি এবং ছ’মাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা মিলবে।

আবেদন পদ্ধতি-

উল্লিখিত পোস্টগুলিতে ইন্টার্নশিপ করতে চাইলে প্রথমে ডিআরডিও-র নিজস্ব ওয়েবসাইট drdo.gov.in-এ যেতে হবে। তারপর সেখান থেকে হোমপেজে গিয়ে ‘DRDO Internship 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুললে সেখানে থাকা আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ করার পর hrd.casdic@gov.in ঠিকানায় পাঠাতে হবে। তবে আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নির্দেশিকা ভালো করে পড়ে তারপর ফর্ম ফিলাপের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Dream Job: স্বপ্নের চাকরির পিছনে ছোটা বন্ধ করুন! স্কিল থাকলে মোটা মাইনের চাকরি আপনার প্রোফাইল খুঁজে নেবে
মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে মিলবে কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত