
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। পুজোর আগে এল বিরাট খবর। এবার নিয়োগ হবে ভারতীয় কোস্ট গার্ডে। কোস্ট গার্ড এনরোলড পার্সনল টেস্ট বা CGIPT -র মাধ্যমে ২০২৭ ব্যাচ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রইল বিস্তারিত।
নিয়োগ
প্রথম ব্যাচ অর্থাৎ সিজিইপিটি- ০১/২০২৭-এ নাবিক জেনারেল ডিউটি পদে পুরুষদের জন্য ১১৭টি এবং মহিলাদের জন্য ১৩টি পদ রয়েছ। যান্ত্রিক মেকানিক্যাল বিভাগে ২৮টি ইলেট্রিক্যাল বিভাগে ২৩টি এবং ইলেকট্রনিক্স বিভাগে ৯টি পদ রয়েছে। প্রথম ব্যাচে নিয়োগ হবে ১৯০ জন।
দ্বিতীয় ব্যাচে অর্থাৎ সিজিইপিটি ০২/২০২৭-এ নাবিক জেনারেল ডিউটি পদে পুরুষদের জন্য ১১৭ টি এবং মহিলাদের জন্য ১৩টি পদ আছে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে ২৫টি এবং হাইজিনিস্ট -১ পদে ২০টি শূন্যপদ। এ ব্যাচে মোট ১৭৫টি পদ আছে। শূন্যপদ ৩৬৫টি।
যোগ্যতা
নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করেত দ্বাদশ পাশ করতে হবে। এবং দ্বাদশে অঙ্ক ও পদার্থবিদ্যা থাকতে হবে।
নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে দশম পাশ করতে হবে।
যান্ত্রিক পদের ক্ষেত্রে দশম পাশের পাশাপাশি এআইসিটিই অনুমোদিত সংশ্লিষ্ট শাখায় ৩ বা ৪ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন পদে আবেদন করতে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
হাইজিনিস্ট১ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা আইটিআই পাশ করতে হবে।
বয়সের সীমা
নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করতে জন্ম ১ নভেম্বর ২০০৫ থেকে ১ মে ২০০৯ -র মধ্যে হতে হবে।
যান্ত্রিক পদের ক্ষেত্রে জন্ম ১ নভেম্বর ২০০৫ থেকে ১ মে ২০০৯ -র মধ্যে হতে হবে।
নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে জন্ম ১ নভেম্বর ২০০৫ থেকে ১ মে ২০০৯ -র মধ্যে হতে হবে।
হাইজিনিস্ট ১ পদের ক্ষেত্রে জন্ম ১ নভেম্বর ২০০২ থেকে ১ মে ২০০৯ -র মধ্যে হতে হবে।
তাই এই কাজে আগ্রহী হলে দেরি না করে