Job News: ডিভিসি'তে চাকরির জন্য সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Sep 11, 2026, 09:32 AM IST
job

সংক্ষিপ্ত

Job News: ডিভিসি-তে চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন কোন পদে নিয়োগ চলছে? কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার খনি এলাকায় কাজের জন্য কর্মী খুঁজছে দামোদর ভ্যালি কর্পোরেশন। কারা আবেদন জানাতে পারবেন? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, DVC-তে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। কেন্দ্রের শক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় ওভারম্যান নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৯টি। সংস্থায় নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। যা শর্তসাপেক্ষে আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তদের ডিভিসি অধীনস্থ বিভিন্ন খনি অঞ্চলে কাজের সুযোগ মিলবে। তাঁদের বেতন বাবদ প্রতি মাসে ৪৫,০০০ টাকা ছাড়াও অতিরিক্ত ভাতা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, ডিরেক্টরেট জেনারেল অফ মাইনিং সেফটি ফর কোল প্রদত্ত ওভারম্যান সার্টিফিকেশন থাকতে হবে। ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার জন্য অন্য মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

ডিভিসি-তে কাজের জন্য উল্লিখিত পোস্টে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের সবার প্রথমে ডিভিসি-র ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে কেরিয়ার অপশনে গিয়ে দেওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী অনলাইনেই আবেদন জানানো যাবে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। এছাড়াও https://www.dvc.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপডেট জানতে পারবেন প্রার্থীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

সরকারি ব্যাঙ্কে ৫৪৭টি শূন্যপদ, কোন কোন পদে হবে নিয়োগ? জেনে নিন কারা করতে পারবেন আবেদন
Job News: কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় একাধিক শূন্যপদ, কারা করতে পারবেন আবেদন?