Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

Published : Jun 19, 2026, 08:57 AM IST
SBI Bank Exam

সংক্ষিপ্ত

Job News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরিতে সুবর্ণ সুযোগ। স্নাতক পাসেই মিলবে চাকরিতে আবেদনের সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, ব্যাঙ্কে নিয়োগ হবে-প্রবেশনারি অফিসার পদে। মোট শূন্য পদের সংখ্যা ১৫০০টি। দেশের যে কোনও প্রান্তে কাজের সুযোগ পাবেন আবেদনকারীরা।

আগ্রহী প্রার্থীদের বেতন কত হবে?

নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৪১ হাজার ৯৬০ টাকা। আগ্রহী প্রার্থীদের প্রথম দু-বছর প্রবেশন পিরিয়ডে রাখা হবে। তারপর দক্ষতার ভিত্তিতে জুনিয়র ম্যানেজমেন্ট -১ স্কেলে উন্নীত হবেন। উল্লিখিত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা:-

উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে মোট তিনটি পরীক্ষা নেওয়া হবে। যথা- প্রিলিমিনারি, মেন এবং সাইকোমেট্রি টেস্টের সঙ্গে গ্রুপ এক্সসারসাইজ চলবে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এসবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ জুলাই। আবেদন ফি ৭৫০ টাকা। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এছাডা়ও সদ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)-তে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। নিয়োগ হবে দুটি পদে। চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে নিয়োগ করবে এই সংস্থা। উভয় পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক।

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)। আবেদন করতে হলে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

স্পেশ্যাল অফিসার পদে আবেদন করতে হলে পুলিশ বিভাগে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য পদে কাজ করেছেন এবং বর্তমানে অবসর নিয়েছেন, এমন প্রার্থী আবেদন করতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

WBJEE Results 2026: ২৫ দিনের মধ্যেই জয়েন্টের ফলপ্রকাশ, মেধা তালিকায় শীর্ষ কলকাতার শাশ্বত
WBJEE Result out 2026: বৃহস্পতিবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট?