কর্মী নিয়োগ করবে WBSETCL, দেখে নিন কারা করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত

Published : Jun 18, 2026, 09:58 AM ISTUpdated : Jun 18, 2026, 10:37 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি (WBSETCL) দুটি পদে কর্মী নিয়োগ করছে। চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে চাকরির সুযোগা। কর্মী নিয়োগ করবে WBSETCL, দেখে নিন কারা করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। 

শূন্যপদ

সদ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)-তে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। নিয়োগ হবে দুটি পদে। চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে নিয়োগ করবে এই সংস্থা। উভয় পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক।

যোগ্যতা

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)। আবেদন করতে হলে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

স্পেশ্যাল অফিসার পদে আবেদন করতে হলে পুলিশ বিভাগে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য পদে কাজ করেছেন এবং বর্তমানে অবসর নিয়েছেন, এমন প্রার্থী আবেদন করতে পারেন।

বয়সের সীমা

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে নিয়োগ করবে এই সংস্থা। চুক্তি ভিত্তিক নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)। চিফ মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে আবেদনকারীর বস হতে হবে ৬৬-র মধ্যে। এই পদে বেতন মিলবে ৭০ হাজার টাকা। তেমনই স্পেশ্যাল অফিসার (স্ক্রুটিনি) পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন পদ্ধতি

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন (WBSETCL)-এ হবে নিয়োগ। https://www.wbsetcl.in/career.php ক্লিক করুন। হোমপেজ থেকে কেরিয়ার-র গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে করতে পারবেন আবেদন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

WBJEE Result: আজ রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ, কীভাবে জানতে পারবেন রেজাল্ট?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মী নিয়োগ, দেখে নিন কারা করতে পারবেন আবেদন