Job News: কেন্দ্র অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন এক ক্লিকে কীভাবে আবেদন করবেন

Published : May 07, 2026, 09:25 AM IST
mba graduate quits 25lpa job ola taxi driver earns 6 5lakh month business success story

সংক্ষিপ্ত

Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কাজের সুযোগ মিলবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের কাজের সুযোগ রয়েছে কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। এই মর্মে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই সংস্থা। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীরা সংস্থার টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদন জানাতে পারবেন।

কীভাবে আবেদন জানাবেন?

আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন। মোট শূন্যপদের সংখ্যা ১টি। বার্ষিক বেতন ৪৬,৪৩,০২৭ টাকা। শুরুতে কর্মস্থল হবে দিল্লি। তবে পরবর্তীকালে প্রয়োজনসাপেক্ষ কর্মস্থল পরিবর্তন হতে পারে। উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়ার হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবেয তারপর কেরিয়ার অপশনে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়েই অনলাইনে করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১৮ মে। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি সংস্থায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে মিলবে কাজের সুযোগ। এবার অধিকর্তা পদে হবে নিয়োগ। জানানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি দিল্লি, কেরল ও কালিকট দফতরে হবে নিয়োগ। এর জন্য যোগ্য ব্যক্তিদের থেকে আবেদন চাওয়া হয়েছে। তাই আগ্রহী প্রার্থী হলে আজই আবেদন করুন।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে মিলবে কাজের সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র এনআইটি- তে এবার অধিকর্তা পদে হবে নিয়োগ। এনআইটি-র শিক্ষা এবং প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করতে হবে নিযুক্ত অধিকর্তাদের। প্রার্থীর শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতা থাকা প্রয়োজন। পিএইচডি স্তরে গবেষণা করানোর অভিজ্ঞতা থাকা দরকার। তেমনই ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে পিএইচডি। শিক্ষকতা, গবেষণা বা শিল্পক্ষেত্রে অন্তত ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এর মধ্যে অন্তত ৭ বছর কোনও নামী প্রতিষ্ঠানে কাজ করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Madhyamik Result: শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট, অনলাইনে কীভাবে দেখবেন মার্কশিট? জানুন
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে কাজের সুযোগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন, কারা যোগ্য?