Bank Job Alerts: ব্যাঙ্কের চাকরিতে চলছে ম্যানেজার পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Mar 11, 2026, 09:34 AM IST
 saket saurabh gurgaon momo business success 50 lpa job left franchise growth 5 crore revenue

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কীভাবে আবেদন জানাতে হবে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের তরফে। আগ্রহী প্রার্থীরা সংস্থার মূল ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। আগ্রহী প্রার্থীদের কাজের পোস্টিং দেওয়া হবে কলকাতা, হায়দরবাদ, মুম্বই, নাগপুর, পটনা, ভোপাল, চণ্ডীগড়, বেঙ্গালুরু, দিল্লি, কোচি-সহ দেশের একাধিক রাজ্যে। এবং এই সমস্ত রাজ্য থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ১১০০টি।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট শূন্যপদে সংখ্যা ৬০টি। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা সবার প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে (https://www.idbi.bank.in/) হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে তারপর ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইনেই আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ ২০ মার্চ। তবে কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে, যদি আপনার ITI ডিগ্রি থাকে এবং আপনি একটি ভালো সরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চান, তাহলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। NPCIL রাজস্থানের রাওয়াতভাটা সাইটে ২৪৫টি ট্রেড শিক্ষানবিশ পদের জন্য নিয়োগের ঘোষণা দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কারা এই নিয়োগ অভিযানের জন্য আবেদন করতে পারবেন এবং কীভাবে সহজেই আবেদন করবেন। 

এই নিয়োগ অভিযানে মোট ২৪৫টি আসন পূরণ করা হবে। বিভিন্ন ট্রেড অনুসারে পদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিকের জন্য সর্বোচ্চ ৬৮টি পদ রয়েছে। এছাড়াও, প্রোগ্রামিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সহকারীর জন্য ১০টি, টার্নারের জন্য ১০টি, মেশিনিস্টের জন্য ১০টি এবং ওয়েল্ডারের জন্য ১১টি পদ রয়েছে। এর অর্থ হল এই ট্রেডগুলিতে আপনার ITI ডিগ্রি থাকলে আপনার জন্য ভালো সুযোগ রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

NPCIL Recruitment 2026: ITI পাশ প্রার্থীদের জন্য কাজের দুর্দান্ত সুযোগ! আবেদন করুন এই চাকরির জন্য
Agniveer Recruitment 2026: ভারতীয় সেনাবাহিনীতে ২৫,০০০+ চাকরির সুযোগ! অগ্নিবীর নিয়োগে আবেদন করতে হলে জানুন বিস্তারিত