Job News: রেলে প্রচুর শূন্য পদে চাকরিতে সুবর্ণ সুযোগ, কীভাবে আবেদন জানাবেন?

Published : Jul 24, 2026, 09:46 AM IST
33-Year-Old Leaves Corporate Job To Live Dream Life

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রেলের বিভিন্ন পদে চলছে প্রচুর কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? জানুন আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এবার কাজের দুর্দান্ত সুযোগ রয়েছে কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা রেলে। রেলের বিভিন্ন পদে স্নাতকদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে শীঘ্রই আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রেলের টেকনিক্যাল বিভাগে ৪ হাজারেরও বেশি পদে কর্মী নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের ২১টি রেল ডিভিশনে বিভিন্ন পদে নিযুক্তদের কাজ করতে হবে বলে জানানো হয়েছে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল সুপারভাইজ়ার, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৪,০৯৮ টি।

কারা আবেদন জানাতে পারবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স-এর মতো বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। শুধু তাই নয়, উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন কিংবা পদার্থবিদ্যা, রসায়ন বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

প্রার্থীদের যোগ্যতা যাচাই:-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে মোট দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। একটি হবে কম্পিউটার বেসড। এবং অন্যটি নথি যাচাইকরণ ও মেডিকেল পরীক্ষার পর প্রার্থীদের বাছাই করবে রেল। তারপর হবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ।

কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে?

আগ্রহী প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন অঙ্ক, জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা এবং রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটিস সংক্রান্ত প্রশ্ন থাকবে। এই বিষয়গুলির উপরেই পরীক্ষা নেওয়া হবে।

কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রেলের উল্লিখিত পোস্টগুলিতে চাকরির জন্য আবেদন শুরু হতে পারে ১৪ অগাস্ট থেকে। এবং আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। আবেদন ফি বাবদ লাগবে ৫০০ টাকা। এছাড়াও কীভাবে আবেদন জানাতে হবে সেই বিষয়ে বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Government Job: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ, দেখে নিন কারা করতে পারবেন আবেদন