
Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চলছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটার্স লিমিটেডে। কর্মী নিয়োগ চেয়ে এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। আগ্রহী প্রার্থীদের কর্মস্থল হবে মুম্বইয়ে। এরজন্য অনলাইনেই চাকরির জন্য আবেদন জানানো যাবে।
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটার্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট এবং সিনিয়র ম্যানেজার পদে। আগ্রহী প্রার্থীদের ছয়মাসের জন্য কাজে নিযুক্ত করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। এবং নিযুক্তদের বেতন হবে- প্রতিমাসে ৫,২০০ টাকা বা ৮১,৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং ২ বছরের পেশাগত অভিজ্ঞতা জরুরি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের কনস্ট্রাকশন সেফটি-র শংসাপত্র ও বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
কীভাবে নিয়োগ করা হবে?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ। প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইন মারফত আবেদন জানাতে হবে। এবং ২৭ মার্চ অনলাইন অথবা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে চাকরি প্রার্থীদের জন্য প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থায় নিয়োগ হবে ম্যানেজেরিয়াল পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে ম্যানেজেরিয়াল পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬টি। নিয়োগ হবে- ইন্টারনাল অডিট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে। আগ্রহী প্রার্থীরা এইসব বিভাগে কাজের সুযোগ পাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।