Job News: কেন্দ্রীয় রেশম বোর্ডে প্রচুর শূন্যপদে নিয়োগ, কারা আবেদন জানাতে পারবেন?

Published : Sep 12, 2026, 09:53 AM IST
Job Seeker Viral DM

সংক্ষিপ্ত

Job News: কেন্দ্রীয় সংস্থায় প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ। রেশম বোর্ডে কর্মী নিয়োগ করবে কেন্দ্র অধীনস্থ সংস্থা। কারা আবেদন জানাতে পারবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় রেশম বোর্ডে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় রেশম বোর্ড। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় শিক্ষাণবিশ পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা কত?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য মোট ১৪ জন প্রার্থীকে নেওয়া হবে। জানা গিয়েছে, এই ইয়ং প্রফেশন্যাল বা শিক্ষানবিশ পদে চাকরির মেয়াদ দু-বছরের। তবে প্রয়োজন অনুযায়ী পরে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। পাশাপাশি সরকারি কোনও ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমবিএ বা এমকম যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

কী কী পদে নিয়োগ করা হবে?বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক ও প্রশাসনিক হিসাব পরিচালনা করতে হবে। এই পদে নিযুক্ত প্রার্থীরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সরকারি অ্যাকাউন্টস ও ফাইন্যান্স পরিচালনা করবেন। এ ছাড়া, সরকারি নিয়মবিধি মেনে প্রয়োজনীয় সামগ্রী ও পরিষেবা ক্রয়ের নথি পরীক্ষা করা, বিভিন্ন অডিট পরিচালনা এবং ট্যাক্স বা অন্যান্য নিয়ম মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব। কর্মচারীদের যাতায়াত ভাতা, চিকিৎসা সংক্রান্ত বিল এবং পেনশন সংক্রান্ত আবেদনপত্র ভাল ভাবে যাচাই করার পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক স্বচ্ছতা বজায় রাখা হল এই পদের মূল কাজ।

আবেদনের শেষ তারিখ কত?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা কেন্দ্রীয় রেশম বোর্ডের হোমপেজে গিয়ে সেখান থেকে https://csb.gov.in/job-opportunities এই লিঙ্কে ক্লিক করে আবেদন জানাতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন জানানো যাবে। এছাড়াও বিশদ তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Job News: ডিভিসি'তে চাকরির জন্য সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ