Job News: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

Published : Apr 09, 2026, 07:12 AM IST
courses with quick job

সংক্ষিপ্ত

Job News: বিশ্ববিদ্যালয়ে পড়াতে ইচ্ছুক? আপনারও যদি এই সুপ্ত ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো খবর। প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। কোন কোন বিভাগে মিলবে চাকরির সুযোগ? এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার চাকরি মিলবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই পদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ একবছর। নিযুক্ত প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৫০ হাজার টাকা।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে-

এই বিষয়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, নিয়োগ হবে প্রোগ্রাম অফিসার নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। কাজের মেয়াদ একবছর। পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এবং সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এবং বাকি প্রয়োজনীয় অভিজ্ঞতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদন জানানোর শেষ তারিখ:-

উল্লিখিত পোস্টে চাকরির আবেদন জানানোর শেষ তারিখ ১৪ এপ্রিল। তার আগে আগ্রহী প্রার্থীরা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে হোমপেজে গিয়ে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন জানানো যাবে। বাকি বিস্তারিত তথ্যের জন্য হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে প্রার্থীদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Bennett University AI and Children: কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে বেনেট ইউনিভার্সিটির বিশেষ আয়োজন
মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, বেতন মিলবে ১৮ হাজার, নিয়োগ হবে IACS-এ