মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, বেতন মিলবে ১৮ হাজার, নিয়োগ হবে IACS-এ

Published : Apr 08, 2026, 09:45 AM IST
job interview

সংক্ষিপ্ত

Indian Association For the Cultivation Of Science (IACS) গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মাধ্যমিক পাশ প্রার্থীরা মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে মাসিক বেতন ১৮ হাজার টাকা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে Indian Association For the Cultivation Of Science অর্থাৎ IACS-তে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এবার গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুই বিভাগে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং গ্রুপ বি পদে অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে করা যাবে আবেদন।

যোগ্যতা

Indian Association For the Cultivation Of Science অর্থাৎ IACS-তে হবে নিয়োগ। মাল্টি টাস্কিং পদে হবে নিয়োগ। এই পদে যোগ্যতা তুলনামূলক কম চাওয়া হয়েছে। মাধ্যনিক উত্তীর্ণরা করতে পারবেন আবেজন। এই পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এই পদের জন্য শর্তবলি প্রযোজ্য। তেমনই এই পদে চাকরি পেলে মাসে মিলবে ১৮ হাজার টাকা করে বেতন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে পারেব অনলইনে। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। অফলাইনে আবেদন করুন। প্রার্থীদের প্রথমে অফিসিয়ার ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে।

আবেদন ফি-র ক্ষেত্রেও আলাদা নির্দেশিকা আছে। তফসিলি জাতি, তপসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। অন্যদিকে সাধারণ ও অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। ফি ডিম্যান্ড ড্রাউটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ দিন

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না। এরপর হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ। কয়েকটি ধাপ পার করার পর প্রার্থীরা পাবেন কাজের সুযোগ।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

CBSE 10th Result 2026: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশ, মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে কী করতে হবে জেনে নিন
CBSE Class 10th Results: সিবিএসই-র ক্লাস টেনের রেজাল্ট আউট, কোথায়-কীভাবে দেখবেন? রইল লিঙ্ক