BSNL Job News: ভারত সঞ্চার নিগমে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Mar 05, 2026, 07:06 AM IST
 saket saurabh gurgaon momo business success 50 lpa job left franchise growth 5 crore revenue

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে দারুন সুযোগ। বিএসএনএল-এ প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL) চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসএনএল সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে- টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে। এছাড়াও সিনিয়র এগজিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা কত? 

সংশ্লিষ্ট পোস্টের জন্য চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১২০। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, টেলিকম অপারেশনসন বিভাগে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ফিন্যান্স বিভাগে চাকরির জন্য চাটার্ড ডিগ্রি থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

কীভাবে আবেদন জানাবেন?

বিএসএনএল-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, উল্লিখিত পোস্টগুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বিএসএনএল-এর হোমপেজে গিয়ে বিস্তারিত বিজ্ঞাপন দেখে চাহিদা অনুযায়ী আবেদন জানাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। জানা গিয়েছে, আবেদন প্রক্রিয়া শেষ হলে তারপর তা যাচাই হবে। আর তাতে উত্তীর্ণ হতে পারলে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, এবার নিয়োগ হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল-র তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেনে নিন কারা করবেন আবেদন।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে হবে নিয়োগ। নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস পদে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, স্নাতক অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ১৪৪টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পাস করলেই চাকরির সুযোগ, কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
Bank Job: ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, কীভাবে করবেন আবেদন?