
Government Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুখবর। প্রচুর শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ে তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফলাইন ও অনলাইনে আবেদন জানাতে পারবেন।
কোন কোন পদে চলছে কর্মী নিয়োগ
নিয়োগ করা হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর। নিযুক্তদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, রসায়ন, ইংরেজি, গণিত এবং ম্যানেজমেন্ট-এর মতো বিষয় পড়াতে হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৫০ বছর। তবে শর্তসাপেক্ষে বয়সের ছাড়ও থাকবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন-অফলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ।
অন্যদিকে, যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য পোর্টে চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, হলদিয়া ডক পোর্টের হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে জেনারেল মেডিক্যাল ডিউটি অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। তবে নিয়োগ হবে চুক্তিভিত্তিক। মোট তিনবছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৯৪ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধরা হয়নি। তবে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও একবছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য ২৮ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি ফরম্যাটে সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় আর্মিতে। শুরুতেই মিলবে ৫৬ হাজার ১০০ টাকা বেতন। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা পাবেন চাকরির সুযোগ। বছর শুরুতেই এনসিসি স্পেশাল এন্ট্রি বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এবার স্নাতক হলেই করা যাবে আবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আপনার যদি বিজ্ঞাপনে প্রকাশিত যোগ্যতা থাকে তাহলে আবেদন করুন আজই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।