হলদিয়া পোর্টে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

Published : Feb 26, 2026, 07:17 AM IST
 mumbai company pg rented flat restriction job applications controversy

সংক্ষিপ্ত

Job News: হলদিয়া পোর্টে চাকরিতে রয়েছে আগ্রহী প্রার্থীদের জন্য দারুন সুখবর। বিভিন্ন শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য পোর্টে চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, হলদিয়া ডক পোর্টের হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে জেনারেল মেডিক্যাল ডিউটি অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। তবে নিয়োগ হবে চুক্তিভিত্তিক। মোট তিনবছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৯৪ হাজার ৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা ধরা হয়নি। তবে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও একবছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য ২৮ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি ফরম্যাটে সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় আর্মিতে। শুরুতেই মিলবে ৫৬ হাজার ১০০ টাকা বেতন। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা পাবেন চাকরির সুযোগ। বছর শুরুতেই এনসিসি স্পেশাল এন্ট্রি বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এবার স্নাতক হলেই করা যাবে আবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আপনার যদি বিজ্ঞাপনে প্রকাশিত যোগ্যতা থাকে তাহলে আবেদন করুন আজই।

ভারতীয় আর্মির তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে নিয়োগ। আর এখানে নিয়োগ হবে ৭০ জন। এবার শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এনসিসি সার্টিফিকেট দরকার পড়বে।  

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

CBSE Exams: পড়ুয়াদের রিভিশন হবে মাত্র ১ ঘন্টায়! দেখে নিন প্ল্যান!
Vacancy: ভারতীয় আর্মিতে চাকরির সুযোগ, নিয়োগ হবে প্রায় ৭০ জন, জেনে নিন আবেদন পদ্ধতি