Job News: সরকারি চাকরিতে দারুণ সুযোগ, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

Published : May 15, 2026, 08:43 AM IST
job interview

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে চলছে একাধিক শূন্যপদে নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: মাসের শুরুতেই সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার কর্মী খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে অফিসার অপারেশন এবং জুনিয়র অফিসার (ট্রাভেল পদে নিয়োগ করা হবে)। মোট শূন্য পদের সংখ্যা তিনটি।

জানা গিয়েছে, উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। চুক্তিভিত্তিক কাজের মেয়াদ তিন বছরের। তবে পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। অফিসার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কীভাবে আবেদন জানাবেন?

উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে হোমপেজে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অনলাইনেই করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুন। আবেদন গৃহীত হলে প্রার্থীদের ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এরজন্য মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ হবে-ম্যানেজার অথবা অ্যাডমিন পদে। উল্লিখিত পোস্টে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের প্রথমে একবছরের মেয়াদে চাকরি করতে হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৯৬ হাজার ৬০০ টাকা করে।

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

WB Higher Secondary Result: ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি অদ্রিজা! ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম
WBHS Result Topper 2026: উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে মেধাতালিকার শীর্ষে