Job News: এলআইসি-তে চাকরির জন্য দারুণ অফার, কারা আবেদন জানাতে পারবেন?

Published : Apr 17, 2026, 09:40 AM IST
commerce stream govt job opportunities

সংক্ষিপ্ত

Job News: এলআইসি বিভাগে চাকরিতে সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডে। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার নিয়োগ হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডে চাকরির সুযোগ। বিস্তারিত তথ্য জানিয়ে এই মর্মে সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, মোট শূন্যপদের সংখ্যা ১৮০টি। নিয়োগ হবে জুনিয়র অ্যাসিসট্যান্ট পদে।

এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিু থেকে আরও জানা গিয়েছে যে, সংস্থায় নিযুক্ত প্রার্থীদের পোস্টিং হবে-পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, পঞ্জাব, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলে। মোট শূন্যপদের সংখ্যা ১৮০টি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৩৮,৭০৯ থেকে ৪১, ৫০৯ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:-

উল্লিখিত পোস্টে চাকরির আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে- ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এবং বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:-

এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেডে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য প্রথমে এলআইসি হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-এর ওয়েবসাইটে (https://cdn.lichousing.com/) যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট অপশনে গিয়ে ধাপে ধাপে ফর্ম ফিলাপ করতে হবে। অনলাইনে করা যাবে আবেদন।

অন্যদিকে, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের কাজের সুযোগ মিলবে ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL)। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। জানা গিয়েছে, বিএসএনএল-এ টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 

সংস্থায় নিয়োগ করা হবে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে। মোট শূন্য পদের সংখ্যা ১২০টি। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

Job News: সরকারি চাকরিতে দারুণ সুযোগ, প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে বিএসএনএল

আগ্রহী প্রার্থীদের বিএসএনএল-এর (https://bsnlregistration.ibtexamination.com/) যেতে হবে। তারপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার পর মেধা যাচাই হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। তার মধ্যে আবেদন জানাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য BSNL-এর ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Job News: সরকারি চাকরিতে দারুণ সুযোগ, প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে বিএসএনএল
CBSE 10th Result 2026: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশ, মার্কশিট দেখতে এবং ডাউনলোড করতে কী করতে হবে জেনে নিন