Job News: বছরের শুরুতেই ভারত সঞ্চার নিগম লিমিটেডে চাকরিতে সুবর্ণ সুযোগ। কারা আবেদন জানাতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী কী লাগবে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের কাজের সুযোগ মিলবে ভারত সঞ্চার নিগম লিমিটেডে (BSNL)। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। জানা গিয়েছে, বিএসএনএল-এ টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
সংস্থায় নিয়োগ করা হবে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে। মোট শূন্য পদের সংখ্যা ১২০টি। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থীদের বিএসএনএল-এর (https://bsnlregistration.ibtexamination.com/) যেতে হবে। তারপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার পর মেধা যাচাই হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। তার মধ্যে আবেদন জানাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য BSNL-এর ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। উচ্চপদস্থ কর্মী নিয়োগ করবে SBI। লিড বিজনেস অ্যানালিস্ট পদে হবে নিয়োগ। এবার চুক্তি ভিত্তিক পাঁচ বছরের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জেনে নিন কীভাবে করবেন আবেদন। রইল বিস্তারিত।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে বিজনেস অ্যানালিস্ট পদে । এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০-র মধ্যে। আট বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তেমনই রয়েছে আরও কিছু প্রয়োজনীয় যোগ্যতা। বিস্তারিত তথ্য মিলবে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি থেকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


