কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সহ একাধিক পদে মোট ৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজে সুযোগ। এবার স্টেনোগ্রাফার-সব একাধিক পদে হবে নিয়োগ। নিয়োগ করবে মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে। প্রতিষ্ঠানের তরফে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর।
শূন্যপদ
নিয়োগ করবে মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে। নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর পদে। শূন্যপদ ৫৩টি।
যোগ্যতা
নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর পদে। সকল পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা আছে।
স্টেনোগ্রাফার পদে আবেদন করতে প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড এবং ৩০টি শব্দ টাইপিং-র দক্ষতা থাকা জরুরি। আবেদন করতে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্টস পদে আবেদন করতে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ল্যান আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হলেই করতে পারবেন আবেদন। বয়স ২৭ বছরের মধ্যে হলে করতে পারবেন আবেদন।
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। গণিত বা রাশিবিজ্ঞান বিষয় স্নাতক হলেই করতে পারবেন আবেদন। সরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সংক্রান্ত কাজের সুযোগ মিলবে।
কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় স্নাতকেরা আবেদন করতে পারেন জুনিয়র প্রোগ্রামার পদে। এক্ষেত্রে তাঁদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
তেমনই আবেদন করতে পারেন ডেপুটি ডিরেক্টর পদে। এক্ষেত্রে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড-র (ডিএনবি) মতো পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে।
তাই এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে দ্রুত করুন আবেদন। এবার নিয়োগ করবে মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সে। শূন্যপদ ৫৩টি।
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.