
ভারতীয় রেলে ৬ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-র (আরআরবি) তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ সংখ্যা ৬৫৫৭। এর মধ্যে কলকাতায় ২২৪ টি, মালদহে ৭৬টি এবং শিলিগুড়িতে ৯৪টি শূন্যপদ হবে নিয়োগ।
যোগ্যতা
শীঘ্রই হবে ৬ হাজার শূন্যপদে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-র (আরআরবি) তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি। পদার্থবিদ্যা, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টশন বিষয় স্নাতক হয়ে থাকলে করতে পারবেন আবেদন। এছাড়াও, দশম উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন ট্রেডে যাঁরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিইট-এ শংসাপত্র অর্জন করে থাকলে করতে পারবেন আবেদন। তেমনই যারা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যারা ডিপ্লোমা করেছেন তারা করতে পারবেন আবেদন।
বয়সের সীমা ও বেতন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-র (আরআরবি) তরফে ৬ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশয়ান গ্রেড ৩ পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ১৮ থেকে ৩৩ বছর এবং ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য এক্ষেত্রে মিলবে ছাড়। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৯ হাজার ২০০ টাকা বেতন হবে।
নিয়োগ পদ্ধতি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-র (আরআরবি) তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে কর্মী নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এরপর নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষা পর হবে নিয়োগ।
আবেদন মূল্য
অগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাউটে গিয়ে সমস্ত নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে। সংরক্ষিতদের দিতে হবে ২৫০ টাকা, অসংরক্ষিতদের দিতে হবে ৫০০ টাকা আবেদন মূল্য। তাঁদের ২৯ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র এবং ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনমূল্য জমা দিতে হবে।