রাজ্যে পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, কারা করতে পারবেন আবেদন?

Published : Aug 12, 2026, 09:11 AM IST
West Bengal CM Suvendu Adhikari addresses a media conference after the inauguration of an exhibition

সংক্ষিপ্ত

রাজ্যে পুরসভা ও সমবায়ে নিয়োগের দায়িত্ব পেল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট ১৭,৭১৪টি পদের মধ্যে আপাতত ৮,০০৬টি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই পদক্ষেপটি নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করার একটি প্রচেষ্টা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে বাংলায়। নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করতে ইউপিএসসি-র মডেলে রাজ্যের নিয়োগ পরিকাঠামোকে সাজাতে তৎপর বিজেপি সরকার। আবার রাজ্যে পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন)। এবার নিয়োগ হবে প্রায় ৮০০৬ টি পদে।

শূন্যপদ

৩০ জুলাই রাজ্যে নিয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যে পুরসভা ও সমবায়তে নিয়োগের ভার দেওয়া হয় পিএসসি-কে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে একাধিক পদে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সব নিয়োগ দেখবে পিএসসি। গ্রুপ এ, বি ও সি মিলিয়ে নিয়োগ হবে ১৭,৭১৪টি পদে। গ্রুপ এ ক্যাটাগরিতে নিয়োগ হবে ২,৪৯০ জন। গ্রুপ এ ক্যাটেগরিতে নিয়োগ হবে ডব্লুবিসিএস (এগজিকিউটিভ), জুডিশিয়াল অফিসার, লিগ্যাল সার্ভিস, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদে। গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ হবে ২,৮৪৮ জন। গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে ১২,৩৭৬ জন। আপাতত দ্রুত নিয়োগ হবে ৮,০০৬টি পদে।

এই নিয়োগ নিয়ে পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে, এখন থেকে পুরসভা ও কো অপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ বিষয়টি দেখভাল করবে পিএসসি। সংশ্লিষ্ট দফতরগুলো এই বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে নিয়োগের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে জানানো হয়েছে। ফলপ্রকাশ দীর্ঘদিন ধরে আটকে রাখা হবে না। এছাড়াও যে পরীক্ষা বাকি আছে সেগুলো দ্রুত সম্পন্ন হবে।

সব মিলিয়ে শীঘ্রই নিয়োগ হবে রাজ্যে। দ্রুত নিয়োগ হবে ৮ হাজার পদে। রাজ্যে পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন)। সব মিলিয়ে মিলল চাকরি সংক্রান্ত সুখবর। শীঘ্রই নিয়োগ হবে একাধিক পদে। গ্রুপ এ থেকে সি-সব পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১৭,৭১৪টি। তবে আপাতত নিয়োগ হবে ৮,০০৬টি পদে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vacancy: দেড় হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, জুনিয়র অ্যাসোসিয়েট নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ISRO Recruitment 2026: ইসরো ৯৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে! গেট (GATE) স্কোরের ভিত্তিতে করা হবে নির্বাচন