
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার চাকরির সুযোগ মিলবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে হবে নিয়োগ। প্রায় দেড় হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ ২৭ অগস্ট।
বয়সের সীমা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাবেন সংস্থার ওয়েবসাইটে। সবার আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েব সাইটে যান। সেখান থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। এই বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন আবেদনকারীর বয়সের সীমা, যোগ্যতা সম্পর্কে। সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে বয়স হলে করতে পারবেন আবেদন।
নিয়োগ পদ্ধতি
মূলত তিনটি ধাপে পরীক্ষা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে। তিন ধাপে হবে পরীক্ষা।
আগামী সেপ্টেম্বরে ১০০ নম্বরের ১ ঘন্টা অবজেক্টিভ পরীক্ষা আয়োজিত হবে। ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা অক্টোবর বা নভেম্বরে আয়োজিন মেন পরীক্ষায় বসতে পারবেন।
তারপর হবে স্থানীয় ভাষা পরীক্ষা। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে স্থানীয় ভাষা হিসেবে নির্দিষ্ট ভাষাটি না পড়ে থাকলে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। প্রার্থীদের পড়ার, লেখার, বলার ও বোঝার ক্ষমতা যাচাই করা হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের শুধুমাত্র এসবিআই-র অফিশিয়াল ওয়েবসাইটে যান। sbi.co.in/careers এ যান। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। প্রয়োজনীয় নথি আপলোড করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং-র মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত রেজিস্টার্ড ই মেল আইডি ও মোবাইল নম্বরটি সক্রিয় রাখতে হবে।
এই কাজে আগ্রহী হলে দেরি না করে দ্রুত আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। sbi.co.in/careers এ গিয়ে আবেদন করুন। তিনটি ধাপে পরীক্ষা হবে। শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র তরফ থেকে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-র আওতায় ১৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করবে।