Punjab Da Crorepati: KBC-র ধাঁচে এবার সরকারি কুইজ! প্রথম পুরস্কার ১ কোটি, চালু আবেদনের পোর্টাল

Published : Nov 14, 2026, 04:27 PM IST

পাঞ্জাবের যুবকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। ‘পাঞ্জাব দা ক্রোড়পতি’ নামে নতুন কুইজ প্রতিযোগিতার পোর্টাল চালু করল রাজ্য সরকার। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে পারলেই মিলবে ১ কোটি টাকা। চারজন রানার-আপ পাবেন ১০ লক্ষ টাকা করে।

PREV
15

পাঞ্জাবের যুবকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। ‘পাঞ্জাব দা ক্রোড়পতি’ নামে নতুন কুইজ প্রতিযোগিতার পোর্টাল চালু করল রাজ্য সরকার। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতে পারলেই মিলবে ১ কোটি টাকা। চারজন রানার-আপ পাবেন ১০ লক্ষ টাকা করে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র আদলে এই প্রতিযোগিতা আয়োজন করছে পাঞ্জাব সরকার। মূল লক্ষ্য, রাজ্যের তরুণ প্রজন্মকে পাঞ্জাবের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং সাধারণ জ্ঞান সম্পর্কে আরও সচেতন করে তোলা। ১৪ নভেম্বর ২০২৬ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই প্রতিযোগিতার জন্য বিশেষ পোর্টাল চালু করেছেন।

25

কারা অংশ নিতে পারবেন?

এই প্রতিযোগিতায় ১৫ থেকে ৩০ বছর বয়সিরা অংশ নিতে পারবেন। স্কুলপড়ুয়া এবং যুবকদের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে।

  • স্কুল বিভাগ: ১৫ থেকে ১৮ বছর।
  • যুব বিভাগ: ১৮ বছরের বেশি থেকে ৩০ বছর পর্যন্ত।

পাঞ্জাবের বাসিন্দাদের পাশাপাশি পাঞ্জাবের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা অন্য রাজ্যের পড়ুয়ারাও নির্দিষ্ট শর্তে অংশ নিতে পারবেন।

35

কীভাবে হবে প্রতিযোগিতা?

মোট ১১টি রাউন্ডে হবে এই প্রতিযোগিতা। প্রথম ৯টি রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি রাউন্ড হবে অফলাইনে। দশম রাউন্ডে জেলা স্তরে প্রতিযোগিতা এবং একাদশ রাউন্ডে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। পাঞ্জাবের ২৩টি জেলার প্রতিযোগীদের মধ্যে থেকে সেরাদের বেছে নেওয়া হবে। শেষ রাউন্ডে নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী।

45

কী ধরনের প্রশ্ন থাকবে?

প্রতিযোগিতার জন্য প্রায় ৫০ হাজার প্রশ্নের একটি প্রশ্নভাণ্ডার তৈরি করা হচ্ছে। প্রশ্ন থাকবে পাঞ্জাবের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্য, সরকারি প্রকল্প এবং গণিতের মতো বিষয় থেকে। এমনকী সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী প্রশ্নও রাখা হবে। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মোট ১০ হাজার প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। ফলে শুধু প্রথম হওয়াই নয়, প্রতিযোগিতায় ভালো ফল করলেও পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

55

কীভাবে আবেদন করবেন?

পাঞ্জাব সরকারের চালু করা ‘Punjab Da Crorepati’ পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তবে আবেদন শুরুর শেষ তারিখ এবং বিস্তারিত রেজিস্ট্রেশন নির্দেশিকা সম্পর্কে সরকারি পোর্টালের বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories