RBI-তে মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জেনে নিন

Published : Oct 29, 2026, 09:15 AM IST
Reserve Bank of India

সংক্ষিপ্ত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমবিবিএস ডিগ্রি ও ২ বছরের অভিজ্ঞতা থাকলে আগামী ৬ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে। নিযুক্ত ব্যক্তি প্রতি ঘন্টায় ১৪০০ টাকা পারিশ্রমিক পাবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জেনে কারা করতে পারবেন আবেদন। রইল নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য।

শূন্যপদ

ফের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুসারে বাড়বে কাজের মেয়াদ। শূন্যপদ আছে মাত্র একটি। প্রতি ঘন্টায় মিলবে পারিশ্রমিক। ঘন্টায় ১৪০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের। কর্মস্থল হবে ইটানগর।

যোগ্যতা

নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। আবেদন করতে হলে প্রার্থীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদিও কারও জেনারেল মেডিসনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তাহলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আবেদন পদ্ধতি

সদ্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। সবার আগে সংস্থার ওয়েবসাইটে যান। এবার হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ৬ নভেম্বর। এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। আবেদন করতে কী কী তথ্য লাগবে, তা বিস্তারিত পাবেন বিজ্ঞপ্তিতে।

অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইটানগরে চুক্তিভিত্তিক মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করবে। সদ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি ও ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এই পদের জন্য পারিশ্রমিক ঘণ্টায় ১৪০০ টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বরের মধ্যে ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Vacancy: রাজ্যে ১৭,৭৩৫ শিক্ষক নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? রইল বিস্তারিত
ITBP Constable Recruitment 2026: ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ! হাতছাড়া হওয়ার আগে আজই আবেদন করুন