Vacancy: রাজ্যে ১৭,৭৩৫ শিক্ষক নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? রইল বিস্তারিত

Published : Oct 28, 2026, 08:55 AM IST
Employee wants second Rs 50 LPA job

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলগুলোতে ১৭,৭৩৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে ও মেয়েদের স্কুলে বিভিন্ন বিষয়ে স্নাতক ও টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলগুলোতে নিয়োগ হবে সহকারী শিক্ষক। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। মোট ১৭,৭৩৫ টি শূন্যপদে হবে নিয়োগ। নিয়োগ হবে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশনের তরফে ২০২৬ সালের প্রশিক্ষিত স্নাতক শিক্ষাক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্যপদ

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে ছেলেদের ও মেয়েদের স্কুলের জন্য আলাদা আলাদা শূন্যপদের উল্লেখ আছে। ছেলেদের স্কুলের জন্য ১৬,১৯৩টি পদের উল্লেখ আছে। আর মেয়েদের স্কুলের জন্য ১,৫৪২টি শূন্যপদ। বিষয় ভিত্তিক হবে নিয়োগ। হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সংস্কৃত, গৃহবিজ্ঞান, শারীরশিক্ষা, অঙ্কন, জীববিজ্ঞান, কৃষি, বাণিজ্য, উর্দু, সঙ্গীত ও অন্যান্য বিষয় হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা

মোট ১৭,৭৩৫ টি শূন্যপদে হবে নিয়োগ। হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সংস্কৃত, গৃহবিজ্ঞান, শারীরশিক্ষা, অঙ্কন, জীববিজ্ঞান, কৃষি, বাণিজ্য, উর্দু, সঙ্গীত ও অন্যান্য বিষয় হবে নিয়োগ। আবেদন করতে হলে প্রার্থীর নির্দিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে টেট উত্তীর্ণ হতে হবে।

আবেদন

আবেদন শুরু হচ্ছে ২৪ অক্টোবর থেকে। আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২৩ নভেম্বর ২০২৬। তেমনই আবেদন সংশোধনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ ২৩ এবং ২৪ ডিসেম্বর ২০২৬।

সব মিলিয়ে উত্তরপ্রদেশের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলগুলোতে ১৭,৭৩৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে ও মেয়েদের স্কুলে বিভিন্ন বিষয়ে স্নাতক ও টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

ITBP Constable Recruitment 2026: ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ! হাতছাড়া হওয়ার আগে আজই আবেদন করুন
RRC Apprentice Recruitment 2026: লিখিত পরীক্ষা ছাড়াই রেলে ২০০০+ চাকরি! কীভাবে আবেদন করবেন?