
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাইটস লিমিটেড-র ফিন্যান্স বিভাগে হবে নিয়োগ। এবার চাটার্ড অ্যাকাউট্যান্ট বা কস্ট অ্যাকাউট্যান্ট খুঁজছে রাইটস লিমিটেড। সদ্য কর্মখালির এই বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে হবে নিয়োগ।
শূন্যপদ
চাটার্ড অ্যাকাউট্যান্ট বা কস্ট অ্যাকাউট্যান্ট খুঁজছে রাইটস লিমিটেড। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১১টি। প্রাথমিক ভাবে এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এরপর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের ওপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
বয়সের সীমা
রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেড-এ হবে নিয়োগ। এবার নিয়োগ হবে সিনিয়র পদে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১১টি। এই পদে আবেদন করতে হলে আছে নির্দিষ্ট বয়সের সীমা। আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। এই পদে আবেদন করতে চাটার্ড অ্যাকাউট্যান্ট বা কস্ট অ্যাকাউট্যান্ট যোগ্যতার পাশাপাশি দু বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা দরকার।
আবেদন পদ্ধতি
আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৬০০ টাকা। আবেদনের শেষ দিন ২৭ এপ্রিল। এই পদে আবেদন করতে পারেন দেশের বিভিন্ন শহর থেকে। বিস্তারিত জানতে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। শীঘ্রই রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেড-এ হবে নিয়োগ। দেরি না করে দ্রুত আবেদন করুন। এই সংস্থায় চাকরি পেতে হলে প্রথমে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ পাশ করতে হবে। নিয়োগের আগে অবশ্যই হবে মেডিকেল। বিস্তারিত তথ্য জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।