
Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য স্বাস্থ্য বিভাগে চাকরিতে দারুন সুযোগ। জেলায় স্বাস্থ্য বিভাগে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বীরভূম জেলার রামপুর স্বাস্থ্য বিভাগের তরফে। কীভাবে আবেদন জানাবেন আগ্রহী প্রার্থীরা? এই বিষয়ে যাবতীয় তথ্য মিলবে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। একবছরের চুক্তির মেয়াদে কর্মী নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ১৩ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান অর্থাৎ ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এবং বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আবেদন করবেন কীভাবে?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। https://birbhum.gov.in গিয়ে সঠিক তথ্য ও ডকুমেন্টস দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল। আবেদন মূল্য জমা দিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, যারা মূলত ব্যাঙ্কে চাকরির চেষ্টা করছেন, তারা পাবেন বিশাল সুযোগ। এবার নিয়োগ হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। শুরুতেই বেতন মিলবে ৪৮,৪৮০ টাকা। জেনে নিন কারা আবেদনযোগ্য, কীভাবে করবেন আবেদন।
প্রকাশ্যে এল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। এই পদে আবেদন করতে প্রার্থীদের এআইসিটিই বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স স্নাতক বা বিটেক ডিগ্রি থাকতে হবে। তবেই করতে পারবেন আবেদন। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। এখানে মোট শূন্যপদ ২৭৫টি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।