অবসরের পর ব্যাঙ্কে চাকরির সুযোগ, ২৫৭টি শূন্যপদে নিয়োগ করবে SBI, দেখে নিন কীভাবে আবেদন করবেন

Published : Feb 06, 2026, 09:58 AM ISTUpdated : Feb 06, 2026, 10:17 AM IST
sbi home car loans

সংক্ষিপ্ত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ নিয়ে এসেছে। এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদে মোট ২৫৭টি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ৬০ থেকে ৬৩ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার অবসরপ্রাপ্তদের জন্য এল কাজের সুযোগ। নিয়োগ হবে ব্যাঙ্কে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। সমস্ত পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। আগ্রহী প্রার্থীরা বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার এসবিআই নিয়োগ হবে বিশেষ দুই পদে। নিয়োগ হবে অবসরপ্রাপ্ত কর্মীরা। নির্দিষ্ট বয়সের সীমা থাকলে আর সঠিক কয়টি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। দেখে নিন বিস্তারিত। 

শূন্যপদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদে হবে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ ২৫৭টি। ন্যূনতম এক থেকে তিন বছর কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। তবে বয়স ৬৫ ছুঁলে কাজ থেকে অব্যাহতি নিতে হবে। এই পদে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। প্রায় ২৫৭ জনকে নিয়োগ করা হবে।

বেতন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদে হবে নিয়োগ। প্রায় ২৫৭ জনকে নিয়োগকরা হবে। বেতন দেওয়া হবে ৩০ হাজার থেকে ৫০ হাজার। আপনার ৬০ বছর হয়স হলেই আবেদন করতে পারেন। 

আবেদন পদ্ধতি

২৫৭টি পদে নিয়োগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এফএলসি কাউন্সেলর এবং এফএলসি ডিরেক্টর পদে হবে কর্মী নিয়োগ। যাদের বয়স ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে তারাই কেবল আবেদন করতে পারেন। সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়। সবার আগে ব্যাঙ্কের ওয়েবসাইটে যান। সেখানে প্রকাশ্যে আসা বিজ্ঞাপনটি দেখে নিন। এবার অনলাইনে আবেদন করুন। আবেদনমূল্য হিসেবে দিতে হবে ৭৫০ টাকা। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। চলছে আবেদন পদ্ধতি। অনলাইনে করতে পারেন আবেদন। আগামী ২৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি প্রযোগ্য। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এবার অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

UPSC Exam Notification: যতবার ইচ্ছা আর পরীক্ষায় বসা যাবে না, সিভিল সার্ভিসের নিয়মে বিরাট বদল
Vacancy: ৪ হাজার শূন্যপদে ডাক্তার ও নার্স নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন