কলকাতার সায়েন্স সিটিতে চাকরির সুযোগ! মাসে বেতন ৩০ হাজার টাকা, কারা আবেদন করতে পারবেন?

Published : Nov 13, 2026, 09:46 AM IST
Kolkata Science City of India

সংক্ষিপ্ত

কলকাতার সায়েন্স সিটিতে চাকরির সুযোগ। হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ করা হবে ট্রেনি। মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিকের এই চাকরিতে কারা আবেদন করতে পারবেন? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ দিন ও ইন্টারভিউয়ের দিনক্ষণ

চাকরির খোঁজ করছেন? বিশেষত হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন? তাঁদের জন্য সুখবর। কলকাতার সায়েন্স সিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসের (NCSM) এই অঙ্গপ্রতিষ্ঠানে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ট্রেনি নিয়োগ করা হবে।

শূন্যপদ ও বেতন

এই নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ রয়েছে মাত্র একটি। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন ও কাজের মূল্যায়নের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা কী?

আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে নিয়োগ করা হবে?

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে। তবে তার আগে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রয়োজনে ইন্টারভিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষা অথবা অ্যাপ্টিটিউড টেস্টও নেওয়া হতে পারে।

আবেদনের শেষ দিন ও ইন্টারভিউয়ের তারিখ

- আবেদনের শেষ দিন: ১৯ নভেম্বর ২০২৬।

- ইন্টারভিউয়ের তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

- নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক।

- কাজের মেয়াদ: এক বছর।

- মাসিক পারিশ্রমিক: ৩০,০০০ টাকা।

কোথায় আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে কলকাতার সায়েন্স সিটির সরকারি ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিস্তারিত জানতে: Science City Kolkata Official Website

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

IIT Kharagpur: এবার ডাক্তারিও পড়াবে IIT খড়গপুর, ৬ বিষয়ে MD কোর্স, প্রথম বছরে ১২টি আসন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, পরিবেশবিদ্যা বিভাগে গবেষক নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?