Vacancy: কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ, নিয়োগ হবে সফটওয়্যার ডেভেলপার পদে

Published : Apr 18, 2026, 09:58 AM ISTUpdated : Apr 18, 2026, 10:20 AM IST
job interview

সংক্ষিপ্ত

কলকাতা হাইকোর্টে সফটওয়্যার ডেভেলপার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২টি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, যার মাসিক বেতন ৩৩ হাজার টাকা। ইনফরমেশন টেকনলজি বা কম্পিউটার সায়েন্সে নির্দিষ্ট ডিগ্রি ও অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে কলকাতা হাইকোর্টে। নিয়োগ হবে সফটওয়্যার ডেভেলপার পদে। সদ্য এই মর্মে দ্য হাই কোর্ট অফ কলকাতার ওয়েবসাইটে প্রকাশিত হল বিজ্ঞপ্তি। দেরি না করে আবেদন করুন।

শূন্যপদ

শীঘ্রই কলকাতা হাইকোর্টে হবে কর্মী নিয়োগ। নিয়োগ হবে সফটওয়্যার ডেভেলপার পদে। শূন্যপদ রয়েছে ২টি। চুক্তি ভিত্তিকে কাজ করতে হবে কলকাতা হাইকোর্টে। প্রথম কাজের মেয়াদ ছয় মাস। পরে প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ৩৩ হাজার টাকা। এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। 

যোগ্যতা

সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন করতে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। এই পদে আবেদন করতে হলে যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনলজি বা কম্পিউটার সায়েন্স মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। অথবা এই বিষযগুলোতে ব্যাচেলর অফ টেকনোলজি বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সঙ্গে ডেভেলপমেন্টের কাজে এক থেকে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে। তাই এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।

বয়সের সীমা

সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিন। তাই দেরি না করে সফটওয়্যার ডেভেলপার পদে আবেদন করুন। 

আবেদন করবেন কী ভাবে?

দ্য হাই কোর্ট অফ কলকাতার ওয়েবসাইটে যেতে হবে। https://www.calcuttahighcourt.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই। দেরি না করে আবেদন করুন। শীঘ্রই মিলবে কাজের সুযোগ। বর্তমানে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। মিলবে কাজের সুযোগ। 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

Madhyamik Result 2026: ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, দিন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ
JEE Mains Result 2026: জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ শীঘ্রই, কীভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন? রইল