
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি সংস্থায়। প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার অনুবাদকের কাজে সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। স্নাতক হলেই আবেদন করতে পারেন। নিয়োগ হবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
স্নাতকদের বিশেষ শর্তে কাজের সুযোগ দেবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওই সংস্থায় হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট প্রয়োজন। সংস্থার তরফে ওই পদে দুজন নিয়োগ করা হবে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি।
যোগ্যতা
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-তে হবে নিয়োগ। হিন্দি ভাষা ও সাহিত্য স্নাতকেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতক স্তরে ঐচ্ছিক বিষয় হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য থাকা প্রয়োজন। এছাড়াও অনুবাদ বিষয় ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের ঝাড়খণ্ড কিংবা অরুণাচল প্রদেশের স্থানীয় ভাষায় জ্ঞান থাকা দরকার।
বয়সের সীমা
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-তে হবে কর্মী নিয়োগ। নিয়োগ হবে হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট পদে। প্রার্থীদের কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অনুবাদকের কাজে অন্তত তিন বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে থাকা দরকার।
বেতন
হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট পদে নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই পদে চাকরি পেলে মাসে ৪৬,৬৯৭ টাকা পারিশ্রমিক মিলবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টে-র মাধ্যমে হবে নিয়োগ। এর জন্য আবেদন করতে হবে ডাকযোগে। আবেদনের জন্য প্রার্থীদের একটি ফর্ম ফিলআপ করে তার সঙ্গের গুরুত্বপূর্ণ সকল নথি পাঠাতে হবে। ওই ফর্ম ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। তাই সবার আগে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে যান। সেখান থেকে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া-র সাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিন। এবার তা ফিলআপ করে পাঠিয়ে দিন।