
পুজোর আগে এল ভালো খবর। এবার নিয়োগ হবে দামোদর ভ্যালি কর্পোরেশনে। নতুন প্রযুক্তি গ্রহণ ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ১৫ গিগাওয়টে নিয়ে যেতে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই কারণে সংস্থা এবার নিয়োগ করবে অভিজ্ঞ কর্মী। সদ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন।
শূন্যপদ
দামোদর ভ্যালি কর্পোরেশনে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে এক্সপার্ট ফাইন্যান্স পদে। এই পদে কাজ করলে মাসে মিলবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা বেতন। এবার অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। যে কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, রাষ্ট্রায়ও সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের চুক্তি ভিত্তিক নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে এই চুক্তি বাড়তে পারে।
যোগ্যতা
এবার অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, রাষ্ট্রায়ও সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। আবেদনকারীকে সিএ বা সিএমএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, কোনও সংস্থায় অন্তত জেনারেল ম্যানেজার বা সমতুল্য পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থ সংক্রান্ত কাজে ন্যূনতম ০ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে এসএপি বা ইআরপি পরিচালনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি তথ্য জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
দামোদর ভ্যালি কর্পোরেশনে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে এক্সপার্ট ফাইন্যান্স পদে। এই পদে আবেদন করতে হলে সবার আগে www.dvc.gov.in ওয়েবসাইটে যান। সেখানে হোমপেজ থেকে কেরিয়ারে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে আবেদন করুন। ২৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।