দশম উত্তীর্ণ হলেই সরকারি হাসপাতালে কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত

Published : Jun 03, 2026, 10:01 AM ISTUpdated : Jun 03, 2026, 10:09 AM IST
job interview

সংক্ষিপ্ত

কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদে নিয়োগ করা হচ্ছে। দশম শ্রেণি উত্তীর্ণ থেকে শুরু করে নার্সিং স্নাতকরাও আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকারি হাসপাতালে। দশম উত্তীর্ণ হলেই করতে পারবেন আবেদন। হাসপাতালের কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে হবে নিয়োগ। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে দ্রুত আবেদন করুন। ২৩ জুন হবে ইন্টারভিউ। 

শূন্যপদ

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতায় তাঁদের কাজ চলবে। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসেবে দুজন ব্যক্তির কাজ চলবে।

বেতন

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ হবে নিয়োগ। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য যথাক্রমে ২২ হাজার টাকা এবং ৭,২৬০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক মিলবে।

যোগ্যতা

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতায় হবে নিয়োগ। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসেবে নিয়োগ করা হবে। এই পদে কাজ করতে হলে ল্যাকটেশন সাপোর্ট স্টাফ হিসেবে নার্সিং-এ স্নাতক কিংবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম) কোর্স সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে কোনও সরকারি বা বেসরকার হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ড কিংবা পিডিয়াট্রিক বিভাগে কাজের অন্তত দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসেবে কাজ করতে দশম উত্তীর্ণ হতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কাজের পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার কিনা, তা আপাতত উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে।

নিয়োগ পদ্ধতি

সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। নিয়োগ হবে ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড পদে। ২৩ জুন বেলা সাড়ে ১১টা থেকে আইপিজিএমইআর, কলকাতার নিয়ানটোলজি বিভাগে হবে ইন্টারভিউ। এই বিষয় বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। শীঘ্রই হবে নিয়োগ। তাই আগ্রহী প্রার্থী হলে এই বিশেষ দিনে উপস্থিত হন ইন্টারভিউ-র স্থানে। সেখানে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। তবে, ইন্টারভিউ-তে যাওয়ার আগে নিজের সকল জরুরি ডকুমেন্ট নিয়ে যান। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য সংগ্রহ করে নিন। 

 

PREV
Career News (কেরিয়ারের খবর): Get latest Career News in Bangla.Stay updated about Latest Employment News, State & Central Governmaent Job News , Banking jobs and all other at Asianet Bangla News.
Read more Articles on
click me!

Recommended Stories

CBSE: খাতা দেখায় গলদ! পদ খোয়ালেন সিবিএসই প্রধান ও সচিব, মোদী সরকারের নজিরবিহীন তদন্তের নির্দেশ
ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, নেওয়া হবে ৫ হাজার শিক্ষানবিশ, কারা করবেন আবেদন?