Coronavirus: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছুঁইছুঁই, মৃত ১৪

Published : Nov 12, 2021, 08:22 PM IST
Coronavirus: রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছুঁইছুঁই, মৃত ১৪

সংক্ষিপ্ত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

কালীপুজোর (Kali Puja) পর রাজ্যে দৈনিক করোনার গ্রাফ (Daily Corona Cases) অনেকটাই নিম্নমুখী ছিল। কিন্তু, ভাইফোঁটার পর ফের দৈনিক সংক্রমিতের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas),দক্ষিণ ২৪ পরগনা, হুগলি (Hooghly) ও হাওড়া (Howrah)।

বৃহস্পতিবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৮৫৪। কিন্তু, গত ২৪ ঘণ্টায় ফের তা বেড়ে গিয়েছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬।

আরও পড়ুন- কলকাতায় চড়ছে পারদ, আগামী ৩দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার। 

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর দিনাজপুরে। সেখানে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন। তারপরই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তের সংখ্যা ৩। এরপর রয়েছে পুরুলিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৪। এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ২০, আলিপুর দুয়ারে ৬, মালদহে ৬, কালিম্পংয়ে ৯, কোচবিহারে ১৬, জলপাইগুড়িতে ১০ ও দার্জিলিংয়ে ৪৪।

আরও পড়ুন-'তৃণমূলে একজনই পুরুষ রয়েছেন, বাকি সব মহিলা', কটাক্ষ দিলীপের

রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৪৮ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৭৬ জন। এরপর রয়েছে হুগলি। সেখানে আক্রান্তের সংখ্যা ৭২। তারপর রয়েছে হাওড়া। সেখানে আক্রান্ত ৫১ জন।

আরও পড়ুন- জেলায় ছড়িয়ে পড়ছে স্ক্রাব টাইফাস, বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও মুর্শিদাবাদে। ২৪ ঘণ্টায়  পুরুলিয়ায় আক্রান্ত হয়েছেন মাত্র ৪ জন। আর মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৩। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, নদিয়ায় ১ জন, পূর্ব বর্ধমানে ১ ২ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

click me!

Recommended Stories

West Bengal SIR: রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল সুপ্রিম কোর্ট, কারণ কী? জানুন
'রাজনীতি করবেন না', মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের