
অনেক দিন পর ৫০০-র নিচে নামল করোনার রাজ্যে করোনার দৈনিক সংক্রমিতের সংখ্যা (Daily Corona Cases)। বেশ কিছুদিন ধরেই তা ৬০০-র আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সপ্তাহের প্রথম দিন একেবারে লাফিয়ে কমল দৈনিক সংক্রমণ। কিন্তু, তার মধ্যেও সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কলকাতায় (Kolkata)। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হুগলি (Hooghly), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ও হাওড়া (Howrah)।
গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৬২০। গত ২৪ ঘণ্টায় তা ৫০০-র নিচে নেমে গিয়েছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২।
আরও পড়ুন- করোনার নতুন ভেরিয়েন্ট প্রমাণ করছে মহামারী শেষ হয়নি: বিজ্ঞানী
সংক্রমিতের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও সামান্য কমেছে। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ১০ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৫ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৫৯০।
রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এই পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন করে। তারপরই রয়েছে আলিপুরদুয়ার ও বাঁকুড়া। এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা ২ জন। এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে কোচবিহারে আক্রান্তের সংখ্যা ১১, দার্জিলিংয়ে ১০, জলপাইগুড়িতে ৭ ও দক্ষিণ দিনাজপুরে ১৭।
রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে হুগলি। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৬। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে আক্রান্ত ২৯ জন।
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ২৪ ঘণ্টায় এই দুই জেলায় আক্রান্ত হয়েছেন ১ জন করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪টি জেলার বাসিন্দার। তার মধ্যে হাওড়ায় ২ জন, হুগলিতে ১ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.