ভ্যাকসিন দেখলেই দৌড়ে পালাচ্ছে কলকাতা লাগোয়া এই এলাকার বাসিন্দারা, আসরে নামল প্রশাসন

Published : Jun 20, 2021, 09:39 AM IST
ভ্যাকসিন দেখলেই দৌড়ে পালাচ্ছে কলকাতা লাগোয়া এই এলাকার বাসিন্দারা, আসরে নামল প্রশাসন

সংক্ষিপ্ত

ভ্যাকসিনে অনীহা কলকাতার কাছেই গোটা গ্রামের   আসরে নামলেন বিধায়ক- প্রশাসনের আধিকারিকরা  ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ গ্রামে  অনেকেই শরীর খারাপের নানারকম অজুহাত দিচ্ছেন   

ভ্যাকসিনে অনীহা গোটা গ্রামের। আসরে নামলেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা। কোভিড সচেতনতা তো দুরের কথা, আতঙ্কে ভ্যাক্সিনই নিতে চাইছিলেন না এই এলাকার বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর গ্রামে।

আরও পড়ুন, কোভিডে কলকাতায় একদিনে মৃত্যু কমে ৯, সুস্থতার হার বাড়ল কি 

সকলেই আদিবাসী সম্প্রদায়ের ৷ বসবাস করেন কলকাতা থেকে মাত্র ১৫/২০ কিলোমিটার দুরে সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামে ৷ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার উদ্‌যোগ নেওয়া হলে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের ৷ অনেকেই আবার শরীর খারাপের নানানরকম অজুহাত দিয়েছেন ৷ অবশেষে আসরে নামেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফি্রদৌসী বেগম, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র এবং নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী৷ তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানো শুরু করেন তাদের ৷ তাদের সাহায্যে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও ৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোট একশো জনকে ভ্যাক্সিন দিতে সক্ষম হয়েছেন তারা ৷ 

আরও পড়ুন, ভবানীপুরে কী কারণে প্রার্থী দিতে চান না অধীর, কি বলছে CPM 

পাশপাশি, সচেতনতা বাড়াতে ও সকলকে ভ্যাক্সিন দিতে প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহেই এখানে ক্যাম্প করা হবে বলে জানানো হয়েছে ৷ তবে ভ্যাক্সিন নেওয়ার পর অবশ্য অনেকটাই ভয় কেটেছে এলাকার বাসিন্দাদের ৷ বাকিরাও যাতে ভ্যাক্সিন নেন সেই উদ্যোগ তারাও নেবেন বলে জানান ৷

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

click me!

Recommended Stories

West Bengal SIR: রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল সুপ্রিম কোর্ট, কারণ কী? জানুন
'রাজনীতি করবেন না', মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের