বিয়ের পরে অধিনায়ক হিসেবে উন্নতি করেছেন, বিশ্বকাপের আগে দাবি বিরাটের

Published : May 28, 2019, 04:57 PM ISTUpdated : May 28, 2019, 05:50 PM IST
বিয়ের পরে অধিনায়ক হিসেবে উন্নতি করেছেন, বিশ্বকাপের আগে দাবি বিরাটের

সংক্ষিপ্ত

বিশ্বকাপের আগে বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন বিরাট বিয়ের ফলে অধিনায়ক হিসেবে দায়িত্ববোধ বেড়েছে, দাবি বিরাটের  

বিয়ের পরে অধিনায়ক হিসেবে আরও উন্নত হয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে এমনই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর দাবি, শুধু ক্রিকেটার নন, বিয়ের পরে মানুষ হিসেবেও অনেক দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি।

এর আগেও নিজের বিবাহিত জীবন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বিরাট। অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ে যে তাঁর  কেরিয়ারের পক্ষে ইতিবাচক ফল নিয়েই এসেছে, এমন দাবিও করেছেন বিরাট। ফের একবার বিরাট বোঝানোর চেষ্টা করলেন, বিয়ের পরে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তাঁর কতটা সুবিধে হচ্ছে। 

লন্ডনে ক্যাপ্টেন্স মিডিয়া ডে-তে সংবাদমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিরাটকে প্রশ্ন করা হয়, অনুষ্কা শর্মাকে বিয়ের আগে এবং কীভাবে তাঁর জীবন বদলে গিয়েছে। জবাবে বিরাট বলেন, "বিয়ের পরে আপনি অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠেন। এটা বিয়ের আগে যে দায়িত্বগুলো থাকে তার থেকে অনেকটাই আলাদা। বিয়ের পরে আপনি সবকিছুই অনেক ভালভাবে বুঝতে পারবেন। একটি নির্দিষ্ট ভাবনার মধ্যে ফেলে আপনি প্রতিটি জিনিস বিচার করতে পারবেন।"

বিরাট আরও বলেন, "এখন আমি অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছি। এটা অধিনায়ক হিসেবেও আপনাকে সাহায্য করে। এটা শুধু আমার অধিনায়কত্ব নয়, মানুষ এবং খেলোয়াড় হিসেবেও আমাকে উন্নত করতে সাহায্য করেছে।"
বিরাটের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রাক্তন কোনও একজন ক্রিকেটারের নাম করতে যাঁকে তিনি এবারের বিশ্বকাপে দেখতে চান। জবাবে বিরাট বলেন, কিংবদন্তি অস্ট্রেলিয় লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে তিনি বিশ্বকাপে একই দলে খেলতে চান। বিরাটের কথায়,  যেভাবে ব্যাটসম্যানদের স্পিনের জালে জড়িয়ে বোকা বানাতেন ওয়ার্ন, সেটাই একই দলে থেকে উপভোগ করতে চান তিনি।
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?
IND vs ENG T20: নতুন পরীক্ষা এবার ভারতের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে?