Vaibhav Sooryavanshi Record: পেশাদার ক্রিকেটে খেলার সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক ইনিংসের মাধ্যমে চমক দিচ্ছেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএল (IPL), সিনিয়র পুরুষ ভারতীয় দল, ভারতীয় এ দল, সব দলের হয়েই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিশোর। তিনি মঙ্গলবার লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
Vaibhav Sooryavanshi World Record: ৫৩ বলে ২০৪! যে কোনও পর্যায়ের ক্রিকেটেই এই রান অবিশ্বাস্য। মঙ্গলবার দোহায় (Doha) এশিা কাপ রাইজিং স্টারসের (ACC Men's Asia Cup Rising Stars 2026) ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় এ দলের (India A vs United Arab Emirates) হয়ে ওপেন করতে নেমে এমনই অবিশ্বাস্য ইনিংস খেললেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তিনি ৫৩ বলে ২০৪ রান করলেন। তাঁর এই বিস্ফোরক ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ২৮টি ওভার-বাউন্ডারি। ১৬ বলে অর্ধশতরান পূরণ করার পর ২৮ বলে শতরান পূরণ করেন বৈভব। তারপর ৪০ বলে ১৫০ পূরণ করেন এই কিশোর। তারপর তিনি ৫২ বলে দ্বিশতরান পূরণ করেন। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন বৈভব।
জোড়া রেকর্ড বৈভবের
এতদিন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকায় (South Africa) জন্মানো নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটার চ্যাদ বাওয়েসের (Chad Bowes) দখলে। তিনি ২০২৪ সালে ক্রাইস্টচার্চে (Christchurch) ক্যান্টারবেরির (Canterbury) হয়ে ওটাগোর (Otago) বিরুদ্ধে ১০৩ বলে দ্বিশতরান পূরণ করেন। তাঁর প্রায় অর্ধেক বলে দ্বিশতরান পূরণ করেন নতুন রেকর্ড গড়লেন বৈভব। এই কিশোর যে কোনও পর্যায়ের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হায়দরাবাদের (Hyderabad vs Arunachal) হয়ে ২৬টি ওভার-বাউন্ডারি মারেন তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal)। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব।
















