বিসিসিআই-এর স্বাধীনতা দিবস উৎযাপন! শুভেচ্ছা বার্তা ভারতীয় ক্রিকেটারদের

Published : Aug 15, 2019, 12:37 PM IST
বিসিসিআই-এর স্বাধীনতা দিবস উৎযাপন! শুভেচ্ছা বার্তা ভারতীয় ক্রিকেটারদের

সংক্ষিপ্ত

ওয়েস্টইন্ডিজ সফরের টি২০ ফরম্যাটে জিতেছে ভারত একদিনের ম্যাচেও ক্যারিবিয়ানদের থেকে এগিয়ে ভারতীয় দল স্বাধীনতা দিবসে বিসিসিআই তরফ থেকে একটি ভিডিও টুইট করা হয়েছে তারমধ্যে ভারতীয় ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে   

ভারতীয় দল এখন ওয়েস্টইন্ডিজ সফরে। ইতিমধ্যে এই সফরের টি২০ ফরম্যাটে জিতেছে ভারত। এমনকী এক দিনের ম্যাচেও ক্যারিবিয়ানদের থেকে এগিয়ে ভারতীয় দল। আর এর মধ্যেই রয়েছে ভারতের স্বাধীনতা উৎসব। সেই উপলক্ষে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিসিসিআই তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এক সুন্দর ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। সকল দেশবাসীদের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ভারতীয় ক্রিকেটাররা। 

বিদেশ সফরে থেকেও তাঁদের দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতার শুভেচ্ছা জানাতে ভুলে যাননি তাঁরা। স্বাধীনতা দিবসের শুরুতেই বিসিসিআই তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টুইট করা হয়েছে। ভিডিওটিতে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, কুলদীপ, এমনকী দলের হেড কোচ রবি শাস্ত্রীও। ভিডিওটির মধ্যে ক্যারিবিয়ান সফরে থাকা ভারতীয় ক্রিকেটাররা সকলেই নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেশবাসীকে জানিয়েছেন তাঁদের হার্দিক শুভকামনা। সকলের 'জয় হিন্দ' ধ্বনির মধ্যে দিয়েই শেষ করা হয়েছে  ভিডিওটি। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপে পরাজিত হয়ে মুষড়ে পড়েছিল ভারতীয় দল। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে তাঁদের এই ক্রমাগত জয় বিশ্বকাপে হারের কষ্টকে পুরোপুরি মুছতে সক্ষম না হলেও বেশ কিছুটা লাঘব অবশ্যই করতে পেরেছে। তাই স্বাধীনতা দিবসে সমস্ত মন খারাপ ভুলে দেশের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দলের সকলেই। আর স্বাধীনতা দিবসের সকালে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা এর থেকে ভালো উপহার কিছু হতে পারেনা। 

PREV
click me!

Recommended Stories

Sanju Samson: সিএসকে-র হয়ে প্রথম শতরান, 'লাকি চার্ম'-কে ধন্যবাদ জানালেন সঞ্জু স্যামসন
CSK vs DC: চলতি আইপিএল-এ প্রথম জয়, কেকেআর-কে ১০ নম্বরে ঠেলে দিল সিএসকে