শামি দিলেন সুখবর, তাঁর ঘরে জন্ম নিল আরও এক কন্যাসন্তান

Published : Feb 03, 2020, 08:57 PM IST
শামি দিলেন সুখবর, তাঁর ঘরে জন্ম নিল আরও এক কন্যাসন্তান

সংক্ষিপ্ত

মহম্মদ শামির ঘরে ফের জন্ম নিল এক শিশুকন্যা। ভারতীয় পেসার নিজেই সেই ছবি শেয়ার করলেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনই সম্পর্ক নেই শামির। তাহলে নতুন কন্যা'টি কার?  

'আমার পরিবারে আরও এক শিশুকন্যা'। সোমবার সন্ধ্যায় এরকমই এক পোস্টে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। আপাতত তিনি ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ডে মাঠে আগুন ঝড়াচ্ছেন। তৃতীয় টি২০ ম্যাচে তাঁর অসাধারণ শেষ ওভারের দৌলতেই খেলায় ফিরেছিল ভারত। সেই শামি এদিন এক শিশুকন্যার ছবি দিয়ে ক্যাপশনে এই কথা লেখেন।

আর তাতেই সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়। সকলেই জানেন শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের এক শিশু কন্যা আছে। দিন কয়েক আগে সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি পরা মেয়ের ছবিও পোস্ট করেছিলেন শামি। কিন্তু, দীর্ঘদিন তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই স্ত্রীর। দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। দুই পক্ষের কাদা ছোঁড়াছুঁড়িতে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। তার মধ্যে তাঁর পরিবারে নতুন কন্যাসন্তান কীভাবে এল, তাই নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

তারপরই নেটিজেনরা লক্ষ্য করেন, ক্যাপশনে শামি লিখেছেন শিশুকন্যাটি তাঁর ভাইয়ের।

এর আগে সরস্বতীপূজোর দিন নিজের মেয়ের ছবি পোস্ট করে শামি লিখেছিলেন, 'বেটা তোমাকে খুব মিস্টি দেখাচ্ছে। খুব ভালোবাসি তোমাকে। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। শিগগিরই দেখা হচ্ছে'।

বাংলার হয়ে খেলার সুবাদে স্ত্রী হাসিন জাহানকে নিয়ে কলকাতাতেই থাকতেন মহম্মদ শামি। কিন্তু ২০১৮ সালে, তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, ধর্ষণ, ব্যাভিচার-এর মতো গুরুতর অভিযোগ আনেন হাসিন জাহান। অবৈধ সম্পর্কের জেরে ম্যাচ গড়াপেটাতেও জড়িত থাকতে পারেন এমন অভিযোগও আনা হয় শামির বিরুদ্ধে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শামির বিরুদ্ধে।    

 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের