দুই দলে একাধিক পরিবর্তন, হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

Published : Sep 27, 2021, 07:17 PM ISTUpdated : Sep 27, 2021, 07:53 PM IST
দুই দলে একাধিক পরিবর্তন, হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

সংক্ষিপ্ত

আইপিএলে সঞ্জু স্যামসম বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ। লিগ তালিকার একেবারে শেষে রয়েছে সানরাইজার্স। অপরদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে রয়্যালসরা। এজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল।  

আইপিএল ২০২১ (IPL 2021)-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajastjhan Royals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এবার আইপিএল ৯টি মধ্যে আটটি হেরে শেষ চারে যাওয়ার কোনও আশা নেই কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের। তাই দলে একাধ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অরেঞ্জ আর্মি (Orange Army)। অপরদিকে দিল্লির বিরুদ্ধে হারের পর রাজস্থান রয়্যালস দলেও হয়েছে বেশ কিছু পরিবর্তন। এদিন টস ভাগ্য সাথ দেয়নি সানরাইজার্স অধিনায়ক কেনন উইলিয়ামসনের। ম্য়াচে টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)।

 

 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মোট তিনটি পরিবর্তন করেছে রাজস্থান রয়্যালস। দলে ফিরেছেন ইভিন লিউস, ক্রিস মরিস ও জয়দেব উনাদকাট। রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপে রয়েছেন ইভিন লিউস, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্য়ামসন, লিয়াম লিভিংস্টোন, মাহিপাল লোমর। এছাড়া দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছে রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া ও ক্রিস মরিস। এছাড়া বোলিং লাইনআপে রয়েছে জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান। 

 

 

অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদ দলেও মোট তিনটি পরিবর্তন হয়েছে। যার মধ্যে সবথেকে বড় চমক হল ডেভিড ওয়ার্নারের বদলে জলে জেসন রয়ককে সুযোগ দেওয়া। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা ও সিদ্ধার্থ কল। সানরাইজার্স দলে ব্য়াটিং লাইনআপে রয়েছে জেসন রয়, ঋদ্ধিমান সাহা, প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন আবদুল সামাদ ও জেসন হোল্ডার। এছাড়াও দলে বোলিং লাইনআপে রয়েছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল।


PREV
click me!

Recommended Stories

PAK vs USA T20 World Cup: আমেরিকাকে ৩২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের
IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল, কী বলছেন সূর্যরা?