PAK vs USA T20 World Cup: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে পাক দল। ওপেনার সাইম আইয়ুব করেন ১৩ রান। তবে সাহিবজাদা ফারহান ৪১ বলে ৭৩ রানের শক্তিশালী ইনিংস খেলেন।
PAK vs USA T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান (pakistan vs usa)। মঙ্গলবার, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচেই, ৩২ রানে জয় পেল পাকিস্তান (pak vs usa t20)।
৩২ রানে জয় পেল পাকিস্তান
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে পাক দল। ওপেনার সাইম আইয়ুব করেন ১৩ রান। তবে সাহিবজাদা ফারহান ৪১ বলে ৭৩ রানের শক্তিশালী ইনিংস খেলেন। তবে সালমান আঘা ব্যর্থ, মাত্র ১ রান তাঁর ঝুলিতে। বাবর আজম করেন ৪৬ রান, মহম্মদ নওয়াজের ঝুলিতে ৫ রান, শাদাব খানের সংগ্রহে ৩০ রান এবং ফাহিম আশরাফ ১ রান যোগ করেন স্কোরবোর্ডে।
উসমান খান এবং আবরার আহমেদ কোনও রান করতে পারেননি। শাহীন আফ্রিদি করেন ৯ রান। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে পাকিস্তান। যার মধ্যে বাবর আজম এবং সাহিবজাদা ফারহানের ৫২ বলে ৮১ রানের পার্টনারশিপটি বেশ উল্লেখযোগ্য।
ম্যাচের সেরা সাহিবজাদা ফারহান
আমেরিকার হয়ে ৪টি উইকেট নেন শ্যাডলি ভ্যান শালকউইক। এছাড়া ১টি করে উইকেট পান সৌরভ নেত্রভালকার, মহম্মদ মহসিন এবং হরমিত সিং। জবাবে ব্যাট করতে নেমে, শুরুটা খারাপ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। দলের উইকেটকিপার-ব্যাটার তথা ওপেনার আন্ড্রিস গাউস করেন ১৩ রান। শায়ান জাহাঙ্গীরের ঝুলিতে ৪৯ রান, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ৩ রান এবং মিলিন্দ কুমারের ঝুলিতে ২৯ রান।
তবে শুভম রঞ্জনে ৩০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস উপহার দেন। হরমিত সিং করেন ৬ রান এবং শ্যাডলি ভ্যান শালকউইক ও এহসান আদিল দুজনেই ১ রান করে যোগ করেন। তবে সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং মহম্মদ মহসিন কোনও রান করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আমেরিকা।
৩২ রানে জয় হাসিল করে পাকিস্তান। ম্যাচের সেরা সাহিবজাদা ফারহান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।