রিচালির সংগীতে বাজলো ফুকরের অম্বারসারিয়া ,প্রেমের শুরুর দিনগুলো আবার নতুন করে বাঁচলেন তারা

Published : Oct 03, 2022, 06:29 PM ISTUpdated : Oct 03, 2022, 07:05 PM IST
রিচালির সংগীতে বাজলো ফুকরের অম্বারসারিয়া ,প্রেমের শুরুর দিনগুলো আবার নতুন করে বাঁচলেন তারা

সংক্ষিপ্ত

প্রেম শুরুর দিন গুলো আবার নতুন করে বাঁচলেন রিচালি। সংগীত অনুষ্ঠানে অম্বারসারিয়া গানে যুগলের নাচ মন করলো অনুরাগীদের 

অবশেষে পরিণতি পাচ্ছে  বর্তমানে বলিউডের সবচেয়ে হট ও চর্চিত কাপল  অভিনেত্রী রিচা চাড্ডা এবং আলি ফয়জলের সম্পর্ক।আগামী  ৬ ই অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  তারা। তার আগে তাদের সংগীত অনুষ্ঠানে ,যুগলের এক নাচ ভাইরাল হলো নেট দুনিয়ায়। তাদের নাচের তালে মজলেন তাদের অনুরাগীরা থেকে ভক্ত সকলেই । 

২ বছর আগে ফুকরে সিনেমার শুটিং চলাকালীন দুজনের আলাপ , তারপর সেই জল গোড়ায় অনেকদূর। আলাপ থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম। তবে ফুকরের দিনগুলো যে ছিল গোল্ডেন ডে'স তা স্বীকার করেছেন দুজনেই। তাই সেই ফুকরের দিনগুলো আবার ফিরিয়ে আনতেই ফুকরের "অম্বারসারিয়া" গানে নিজেদের সংগীত অনুষ্ঠানের মঞ্চ কাঁপালেন দুজন। কিছু  নাচ , কিছু আড্ডা ,কিছু মস্তি সব মিলিয়ে জমজমাট ছিল রিচালির সংগীত অনুষ্ঠান।  এই জমাটি অনুষ্ঠানের আনন্দ ভক্তদের সাথে  ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়া তাদের নাচের ভিডিও পোস্ট করেন  এই দম্পতি। শুধু ‘আম্বারসারিয়া’ নয়, এক মিনিটের ভিডিওতে, ঐশ্বরিয়া রাই বচ্চনের  ‘রাবন’ সিনেমার ‘রাঁঝা রাঞ্জা’-তেও নাচতে দেখা গেলো তাদের।  

এছাড়াও সম্প্রতি আলী ফয়সল তাদের সংগীতের আর একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নাগিন ডান্স  করছেন। পিছনে উন্মত্ত ঢোল বাজছে। আর সেই ঢোলের তালে তালেই পা মেলাচ্ছেন আলি সহ আরও অন্যান্যরা। 

রিচা চাড্ডা এবং আলি ফজলের মেহেন্দি, হালদি, সঙ্গীত এবং ককটেল অনুষ্ঠানসহ প্রাক-বিবাহ উত্সবগুলি গত সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আগামী ৬ ই অক্টোবর মুম্বাইয়ে হবে  তাদের বিয়ে।  ফুকরের সেটে যে প্রেম শুরু হয়েছিল নানান প্রতিবন্ধকতার পর অবশেষে সেটা পরিণতি পাচ্ছে। তাদের সম্পর্কের যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তা নিয়ে যারপরনায় খুশি তাদের বন্ধু ,পরিবার ও অনুরাগী সকলে 

আরও পড়ুন এ যেন রূপকথার বিয়ে, দেখে নিন রিচা-আলির চোখধাঁধানো মেহেন্দি সেরেমনির একঝল

আরও পড়ুন ৬ অক্টোবর গাঁটছড়া বাঁধছেন রিচা চাড্ডা এবং আলি ফজল, এক ঝলকে দেখে নিন তাদের প্রাক বিবাহের কিছু মুহূর্ত

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?