পুজো প্যান্ডেলে প্রেমিকের বুকে মাথা রেখে রোম্যান্স শ্রুতির, আদুরেপনাকে 'আদিখ্যেতা' বলল সাইবারবাসী

Published : Oct 15, 2021, 04:32 PM ISTUpdated : Oct 24, 2021, 12:43 PM IST
পুজো প্যান্ডেলে প্রেমিকের বুকে মাথা রেখে রোম্যান্স  শ্রুতির, আদুরেপনাকে 'আদিখ্যেতা' বলল সাইবারবাসী

সংক্ষিপ্ত

 প্রেমিক-পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি ও ভালবাসার ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। দুর্গা মন্ডপের সামনেই প্রেমিককে কাছে টেনে বুকে জড়িয়ে আদর করছেন শ্রুতি। বেগুনি রঙের রাফেল শাড়ি, সঙ্গে পিঠ কাটা কালো ব্লাউজ পরে নজর কেড়েছেন শ্রুতি। অন্যদিকে কালো পাঞ্জাবিতে নজর কেড়েছেন স্বর্ণেন্দু। 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই জমজমাট আড্ডা, পুজো মানেই হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া, নাচ-গান । পুজো মানেই ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানো, প্যান্ডেল হপিং, সেলফি আরও কত কী। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই ফুটে উঠছে একের পর এক ভালবাসার ছবি। এবার সেই দলে নাম লেখালেন টলিপাড়ার চর্চিত অভিনেত্রী শ্রুতি দাস। প্রেমিক-পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি ও ভালবাসার ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তবে যা দেখা মাত্রই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ।

 

 

আরও পড়ুন-সঙ্গমের চরম মুহূর্তে 'অন টপ' থাকতে পছন্দ করেন মালাইকা, বিছানায় গিয়েও চাই এই বিশেষ জিনিস

আরও পড়ুন-'আমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আইনকে ধোকা দেব না', মাদককান্ডে জামিন পেতে জোর সওয়াল আরিয়ানের

আরও পড়ুন-১৫ কোটি টাকা খোরপোষ, আরবাজের সঙ্গে 'Divorce'-এর আগের রাতটা কেন এত ভয়ঙ্কর মালাইকার জীবনে

 

 ইতিমধ্যেই টেলিভিশনের অতি পরিচিত মুখ শ্রুতি। কিন্তু এই পরিচিতির পিছনেও রয়েছে অনেক লাঞ্ছনা। গায়ের রং দুধ সাদা নয়, বরং অনেকটাই চাপা বলে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রুতিকে। গায়ের রঙের জন্য কুরুচিকর আক্রমণ, বর্ণ-বিদ্বেষের জন্য কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জিতলেও পিছু ছাড়েনি কুৎসিত আক্রমণ। তারপর প্রেমিককে নিয়ে একের পর এক সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী। যদি তিনি যে তা পাত্তা দেন না তা ফের ধরা পড়ল ভিডিওতে।

 

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুর্গা মন্ডপের সামনেই প্রেমিককে কাছে টেনে বুকে জড়িয়ে আদর করছেন শ্রুতি। বেগুনি রঙের রাফেল শাড়ি, সঙ্গে পিঠ কাটা কালো ব্লাউজ পরে নজর কেড়েছেন শ্রুতি। অন্যদিকে কালো পাঞ্জাবিতে নজর কেড়েছেন স্বর্ণেন্দু। ঠাকুর মন্ডপের সামনে প্রেমিকের বুকে মাথা রাখতেই আদিখ্যেতা বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। আবার কেউ কেউ তাদের ভালবাসাকে কুর্নিশও জানিয়েছেন। দুজনের বয়সের বিস্তর ফারাক নিয়ে একাধিক কটাক্ষ ধেয়ে আসে শ্রুতির কাছে। তবে ট্রোল-বিতর্ক যেন নিত্যদিনের সঙ্গী শ্রুতির। নিজের সম্পর্ক নিয়ে বেশ খুল্লামখুল্লা শ্রুতি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন টলি অভিনেত্রী। 
 

PREV
Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.
click me!

Recommended Stories

Durga Puja 2026: এবছর দুর্গাপুজো ৬ দিনের, জেনে ষষ্ঠী থেকে দশমীর পুরো নির্ঘণ্ট
নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস