আরও একবার ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার! এখনও তাজা ১৯৫১-এর স্মৃতি

Published : May 19, 2019, 01:37 PM ISTUpdated : Jun 13, 2019, 11:37 AM IST
আরও একবার ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার! এখনও তাজা ১৯৫১-এর স্মৃতি

সংক্ষিপ্ত

হিমাচল প্রদেশে ভোট দিলেন ১০২ বছরের শ্যাম সরণ নেগি তিনিই স্বাধীন ভারতের প্রথম ভোটার এই নিয়ে ১৭বার লোকসভা নির্বাচনে মতদান করলেন এখনও তার স্মৃতিতে জেগে আছে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা  

রবিবারও তিনি সকাল-সকালই ভোট দিলেন। বয়স ১০০ ছাড়িয়েছে শ্যাম সরণ নেগি-র। শরীর এখন অশক্ত। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন না, তা কি হয়? সেই ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে, প্রথম ভোটটা তিনিই দিয়েছিলেন। তারপর থেকে পরের ১৫ বার কখনও মতদানে বিরত থাকেননি। তাই ১০২ বছর বয়সেও হিমাচল প্রদেশের কল্পা-র এক ভোটকেন্দ্রে এদিন সকালে তিনি ভোট দিলেন। এই নিয়ে ১৭তম বার।

এইবারের লোকসভা নির্বাচনের ফোকাসে রয়েছেন প্রথমবারের ভোটাররা। এইবারই ২০০০ সালের পরে জন্মগ্রহণ করা ভারতীয়রা প্রথমবার মতদান করার সুযোগ পাচ্ছেন। এই নবীন ভোটারদের ভিড়ে শ্যাম সরণ নেগি-দের মতো প্রবীন ভোটাররা বিরল। সত্যি বলতে তাঁর মতো ভারতের প্রথম লোকসভা নির্বাচন থেকে এই সপ্তদশ লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন এমন মানুষের সংখ্যা ১৩২ কোটি জনসংখ্যার ভারতে হাতে গোনা। আর তিনি তো বিরলের মধ্যে বিরলতম।

শ্যাম সরণ নেগি এদিন হিমাচল প্রদেশের কল্পার ভোট কেন্দ্রে এসেছিলেন আত্মীয়দের সহায়তায়। বুথের মধ্যে ভোটকর্মীরাও তাঁকে যথাসম্ভব সহায়তা করেছেন। মাথায় ঐতিহ্যবাহী হিমাচলী টুপি দিয়ে সঙ্গে সচিত্র ভোটার পরিচয়পত্র নিয়ে ভোট দিতে এসেছিলেন ভারতের প্রথম ভোটার। বুথে ঢুকে আর পাঁচজন ভোটারের মতোই নির্বাচনী আধিকারিকদের পরিচয়ের প্রমাণ দিয়ে স্বাক্ষর করেন। তারপর বুথে উপস্থিত ভোট কর্মীরাই তাঁকে পর্দার ঘোরাটোপে থাকা ইভিএম -এর সামনে নিয়ে যান। ভোটদানের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গর্বের সঙ্গে তিনি আঙুলের কালি দেখিয়েছেন। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর