প্রাণে মারার ষড়যন্ত্র লালুর ছেলের বিরুদ্ধে! কাচ ভাঙতেই দিলেন বেদম মার

Published : May 19, 2019, 02:13 PM ISTUpdated : May 19, 2019, 04:24 PM IST
প্রাণে মারার ষড়যন্ত্র লালুর ছেলের বিরুদ্ধে! কাচ ভাঙতেই দিলেন বেদম মার

সংক্ষিপ্ত

ভাঙল লালুর ছেলে তেজপ্রতাপের গাড়ির কাচ ভোটকেন্দ্রের বাইরেই বেদম প্রহার চিত্র সাংবাদিককে তেজপ্রতাপের অভিযোগ তাঁকে প্রাণে মারায় চক্রান্ত চলছে চিত্র সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  

ভোটের দিন ফের বিতর্কে জড়ালেন আরজেডি সুপ্রিমো, লালুপ্রসাদ যাদবের বড়ছেলে তেজপ্রতাপ যাদব। এদিন পাটনার এক ভোট কেন্দ্রের বাইরে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের এক চিত্রসাংবাদিককে ধরে বেদম মারতে দেখা গেল। তেজপ্রতাপের দাবি ওই চিত্র সাংবাদিক তাঁর গাড়ির উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, তাঁকে প্রাণে মারায় চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেছেন লালু-পুত্র।

রবিবার সকালে লালুপ্রসাদের জ্যেষ্ঠপুত্র এসেছিলেন পাটনার এক ভোটকেন্দ্রে ভোট দিতে। স্বাভাবিকভাবেই, তাঁর মতদানের পরের ছবি ক্যামেরা বন্দী করার জন্য প্রচুর চিত্র সাংবাদিক বুথের বাইরে জড়ো হয়েছিলেন। তাঁর প্রতিক্রিয়া ধরার জন্য ছিলেন বেশ কয়েকজন সাংবাদিকও।

তেজপ্রতাপ ভোট দিয়ে বের হতেই তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এর মধ্যে আচমকাই ভেঙে যায় তাঁর গাড়ির সামনের কাচ। তারপরই তাঁর ব্যক্তিগত দেহরক্ষীরা এক চিত্রসাংবাদিককে তার জন্য দায়ী করে বুথের বাইরেই বেদম প্রহার করেন। সামনেই দাঁড়িয়ে ছিলেন পুলিশ কর্মীরা। তাঁরাও কেউ বাধা দেননি। কয়েকজন সহ-সাংবাদিকের হস্তক্ষেপে ওই চিত্রসাংবাদিক রক্ষা পান।

তেজপ্রতাপের অবশ্য অভিযোগ ইচ্ছাকৃতভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে। তাঁকে প্রাণে মেরে ফেলার ষড়ষন্ত্র চলছে। ওই চিত্র সাংবাদিকের বিরুদ্ধে স্থানীয় থানায় তিনি একটি এফআইআর-ও দায়ের করেছেন। সাংবাদিকদের সামনে দাবি করেছেন, তাঁর বাউন্সার বা দেহরক্ষরা কিছুই করেননি। তাঁদের কোনও দোষ ছিল না। ওই ফটোগ্রাফারই তাঁর গাড়ির কাচ ভেঙে দিয়েছেন।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর
মুর্শিদাবাদে ২ বছরের মধ্যেই বাবরি মসজিদ হবেই, বাবরি যাত্রা থেকে আশাবাদী হুমায়ুন কবীর