বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পরেই প্রোফাইল ছবি বদলে গেল মমতার

swaralipi dasgupta |  
Published : May 15, 2019, 11:50 AM IST
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পরেই প্রোফাইল ছবি বদলে গেল মমতার

সংক্ষিপ্ত

অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় চলল তাণ্ডব। ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। মূর্তি ভাঙার প্রতিবাদে নিজের প্রোফাইল পিকচার বদলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।   

অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় চলল তাণ্ডব। ভাঙা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। মূর্তি ভাঙার প্রতিবাদে নিজের প্রোফাইল পিকচার বদলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। 

ফেসবুক ও টুইটার দুই জায়গাতেই প্রোফাইল পিকচার বদলে ফেলেন মুখ্যমন্ত্রী। নিজের ছবির পরিবর্তে রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। মুখ্য়মন্ত্রীকে অনুসরণ করে এর পরে অন্যান্য তৃণমূল নেতারাও নিজেদের প্রোফাইল পিকচার বদলে ফেলেন। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার পেজের প্রোফাইল পিকচারও বদল করা হয়। 

শুধু নেতামন্ত্রীরাই নয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ও শহরে এমন নৈরাজ্যের প্রতিবাদে সরব হন নেটিজেনরাও। কেউ দাবি করেন ঘটনার জন্য দায়ী তৃণমূল। আবার কেউ বিজেপির উপরে ক্ষোভ উগরে দেন। 

প্রসঙ্গত, মঙ্গলবার অমিক শাহের রোড শো ঘিরেই বিদ্যাসাগর কলেজে ভাঙচুর চলে। অভিযোগ রোড শো থেকেই বিজেপি কর্মী সমর্থকরা কলেজ লক্ষ্য করছে ইট পাথর ছুড়ছিল। তার মধ্য়েই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুড়িয়ে দেয় তারা। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরাই রোড শোয়ে বাইরে থেকে ইট পাথর ছুড়ছিল। 

শেষ দফার আগে কলকাতায় এই ঘটনা ভোটের উপরে কী প্রভাবে ফেলবে, তা সময়ই বলতে পারবে। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি